আগামী সেপ্টেম্বরে শুরু হবে একাদশ শ্রেণির সেমিস্টার পরীক্ষা। ১০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরের মধ্যে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা নিতে হবে বলে
সম্প্রতি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২৬-২৭ শিক্ষাবর্ষর জন্য একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য প্রথম সেমিস্টার পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে।
– বিজ্ঞাপন –
পাশাপাশি, ২০২৮ সালে যে সব পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ন্যূনতম বয়সসীমা ঘোষণা করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, যে সব পরীক্ষার্থীর জন্ম ২০১৩ সালের ৩১ অক্টোবরের মধ্যে তারা মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, যে সব পড়ুয়ার জন্মতারিখ ২০১৩ সালের ৩১ অক্টোবরের পরে তাদের নাম যেন না পাঠানো হয় মধ্যশিক্ষা পর্ষদের কাছে। কোনো রেজিষ্ট্রেশন শংসাপত্র তৈরি করা যাবে না। স্কুল কর্তৃপক্ষকে প্রত্যেক স্কুল পড়ুয়ার জন্মতারিখ যাচাই করতে হবে।
অন্যদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো স্কুল কর্তৃপক্ষ চাইলে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলার সময় দ্বিতীয়ার্ধ্বে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা নিতে পারবে। দুপুর ২টো থেকে সেই পরীক্ষা শুরু হবে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষার নির্ঘণ্টে কোনো বিঘ্ন ঘটানো যাবে না। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে, চলবে ৭ অক্টোবর পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টার পরীক্ষা চলবে। বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
