মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী নুরে জান্নাত ইউশা তার মায়ের সাথে
ছবির ক্যাপশান, মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী নুরে জান্নাত ইউশা তার মায়ের সাথে

“এখনো স্কুলে গেলে প্লেন দেখলে ভয় লাগে। রাতে ঘুম হয় না। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি কেউ মনে হয় আমাকে আগুনে ফেলে দিচ্ছে”, কথাগুলো বিবিসি বাংলাকে বলছিলেন মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র নুরে জান্নাত ইউশা।

গত বছর ২১শে জুলাই ওই স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুত্বর আহত হয়ে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে দীর্ঘদিন ভর্তি ছিলেন ইউশা।

ওই দুর্ঘটনার এক বছর পর, একই দিনে এই হাসপাতালে স্মরণ সভার আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। যেখানে ওই দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আহতদের অনেকে সেই দুর্ঘটনায় তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা যেমন বলছিলেন, পরিবারগুলোও এই এক বছরের তাদের জীবনের সেই অভিজ্ঞতার কথাও জানাচ্ছিলেন।

পঞ্চম শ্রেণির ছাত্রী মেহেরীন বিবিসি বাংলাকে জানান, ওই দুর্ঘটনার পর সে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। ক্ষত শরীর নিয়ে আর যাওয়া হচ্ছে না স্কুলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *