বেকড আলু ও রোজমেরি- প্রতীকী ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অতিরিক্ত আলু খেলে অনেকের পেটে অস্বস্তি হয়- প্রতীকী ছবি

    • Author, সুবাগুণম কান্নান
    • Role, বিবিসি সংবাদদাতা
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

ফ্রেঞ্চ ফ্রাই, চিপস হোক, কড়াইশুঁটি দিয়ে আলুর দম কিংবা পুর দিয়ে পরোটা খেতে ভালবাসেন অনেকেই।

বিশ্বজুড়ে যে সমস্ত খাবার সবচেয়ে বেশি খাওয়া হয়, তার মধ্যে অন্যতম হলো আলু। এটাই আবার অনেকের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

আলু খাওয়ার পর অনেকে পেটে অস্বস্তির কথা বলেন। ব্লোটিং বা পেট ফাঁপা ভাব অনুভব হওয়া কিংবা গ্যাসের সমস্যার কথাও বলতে শোনা যায় অনেককে। বেশি পরিমাণে আলু সেদ্ধ, ফ্রেঞ্চ ফ্রাই বা চিপস খাওয়ার পর অস্বাভাবিকভাবে পেট ফোলার মতো সমস্যা অনুভব করেন অনেকে।

এখন প্রশ্ন হলো, অতিরিক্ত আলু খেলে কি সত্যিই গ্যাসের সমস্যা দেখা দিতে পারে?

প্রবীণ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অরুল প্রকাশ জানিয়েছেন, এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। অর্থাৎ, এই প্রশ্নের জবাবে শুধু হ্যাঁ বা না বলা সম্ভব নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *