খবর অনলাইন ডেস্ক: ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান। আর কিছু ক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড়ো ফুটবল আসর। এ বারের বিশ্বকাপের আয়োজন করেছে তিন দেশ — মেক্সিকো, কানাডা এবং আমেরিকা। বিশেষত্ব হল, ইতিহাসে এই প্রথম তিনটি আয়োজক দেশেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতীয় দর্শকেরাও সরাসরি উপভোগ করতে পারবেন তিনটি অনুষ্ঠানই।
কোন কোন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান
মেক্সিকো: এস্তাদিও আজটেকা, মেক্সিকো সিটি
কানাডা: বিএমও ফিল্ড, টরন্টো
আমেরিকা: সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস
– বিজ্ঞাপন –
কখন শুরু হবে অনুষ্ঠান
মেক্সিকো
ভারতীয় সময় ১১ জুন রাত ১০টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এর পর বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
কানাডা
ভারতীয় সময় ১২ জুন রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠান। উদ্বোধনী পর্বের পর মাঠে নামবে কানাডা এবং বসনিয়া-হার্জেগোভিনা।
আমেরিকা
ভারতীয় সময় ১৩ জুন ভোর ৫টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এর পর আমেরিকার প্রতিপক্ষ পানামা।
কারা থাকছেন মঞ্চে
মেক্সিকোর অনুষ্ঠানে
বিজ্ঞাপন
মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকছেন জনপ্রিয় গায়িকা শাকিরা এবং নাইজেরীয় তারকা বার্না বয়। বিশ্বকাপের থিম সং পরিবেশনের পাশাপাশি মঞ্চ মাতাবেন আলেহান্দ্রা ফার্নান্দেস, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লি;আ ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস, মানা এবং টাইলা।
কানাডার অনুষ্ঠান
কানাডার অনুষ্ঠানের মূল আকর্ষণ মাইকেল বুবলে। তাঁর সঙ্গে পারফর্ম করবেন আলেসিয়া কারা, অ্যালানিস মরিসেট, জেসি রেয়েজ, নোরা ফতেহি, সঞ্জয় এবং উইলিয়াম প্রিন্স।
আমেরিকার অনুষ্ঠান
আমেরিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ কেটি পেরি। পাশাপাশি দর্শকদের মনোরঞ্জন করবেন ফিউচার, আনিতা, লিসা, রেমা এবং টাইলা।
ভারতে কোথায় দেখবেন
ভারতের দর্শকরা ইউনাইটেড স্পোর্টস ১, ইউনাইটেড স্পোর্টস ১ এইচডি, ইউনাইটেড স্পোর্টস ২ এবং ইউনাইটেড স্পোর্টস ২ এইচডি চ্যানেলে সরাসরি দেখতে পারবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। এ ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম জি৫-এ লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা থাকবে।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসবের সূচনায় তিন দেশের তিন রঙের আয়োজন যে দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে, তা বলাই যায়।
