গাজীপুরের টঙ্গিতে শিশু উন্নয়ন কেন্দ্রে কয়েকজন অভিযুক্ত
ছবির ক্যাপশান, গাজীপুরের টঙ্গিতে শিশু উন্নয়ন কেন্দ্রে কয়েকজন অভিযুক্ত

“সবাই থানায় গিয়ে বললো যে, ও তো ছোট মানুষ। ওকে ছেড়ে দিন। পরেরদিন টেস্ট পরীক্ষা, সেটাও বলা হলো। কিন্তু থানার ওসি বললো যে, না ছাড়া যাবে না।”

গত বছর অক্টোবরে পুলিশের হাতে আটক হওয়ার পর থানার অভিজ্ঞতা বলছিলেন ষোল বছরের কিশোর কাওসার হোসেন (ছদ্মনাম)।

কাওসার হোসেনের বাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা। বাবা-ছেলে দু’জনেই সন্ত্রাস বিরোধী আইনে মামলার আসামী হওয়ায় পলাতক ছিলেন।

“আমি গ্রামে ফিরে আসি নানুর বাড়িতে। কারণ টেস্ট পরীক্ষা শুরু হবে। টেস্ট পরীক্ষা না দিলে তো এসএসসি পরীক্ষা দিতে পারবো না। ভেবেছিলাম হয়তো পালিয়ে পালিয়ে পরীক্ষাটা দিতে পারবো। কিন্তু প্রথম পরীক্ষার রাতেই পুলিশ নানুবাড়ি থেকে আমাকে ধরে নিয়ে যায়” বলেন কাওসার হোসেন।

কাওসার পরে কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন। তবে সেটা চার মাসেরও বেশি সময় পর এসএসসি পরীক্ষার মাত্র একদিন আগে। তার সহপাঠীরা এখন পরীক্ষার মধ্যে থাকলেও কাওসার পরীক্ষায় বসতে পারছেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *