বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিএনপি সরকার
ছবির ক্যাপশান, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি সরকার

Published

পড়ার সময়: ৬ মিনিট

প্রস্তাবিত বাজেট নিয়ে বিভিন্ন প্রশ্ন, সমালোচনার জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটিকে দলীয় বাজেট বলে অভিযোগ করা ঠিক নয়। তিনি দাবি করেন, সবার স্বার্থ বিবেচনায় রেখে তারা অন্তর্ভূক্তিমূলক এই বাজেট প্রস্তাব করেছেন।

জাতীয় সংসদে বিএনপি সরকারের আগামী অর্থবছরের বাজেট উপস্থাপনের পরদিন শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে সমালোচনা ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়আসার চার মাসের মাথায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তাদের প্রথম বাজেট সংসদে উপস্থাপন করেছে বৃহস্পতিবার।

বাজেট উপস্থাপনের পর থেকেই বিরোধীদল জামায়াতে ইসলামী, এনসিপি,ইসলামীআন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন দল প্রতিক্রিয়া দেখাচ্ছে। জামায়াাত বৃহস্তিবারই সন্ধ্যায় ঢাকায় প্রতিবাদ-বিক্ষোভ করেছে।

এই দলগুলো প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী’ বলে অভিহিত করছে। এই বাজেট বাস্তবায়ন সম্ভব কি না, এমন প্রশ্নও তুলেছে দলগুলো। তারা এই বাজেটকে ‘দলীয় বাজেট বলেও অভিযোগ তুলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *