৫৭তম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়

ছবির উৎস, BGB

ছবির ক্যাপশান, ৫৭তম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়

সীমান্তের ওপার থেকে কাউকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে। আর সেই চেষ্টা ঠেকিয়ে দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

সীমান্তে ‘পুশ-ইন’ বা জোর করে কাউকে ঠেলে দেওয়ার ঘটনা কিছুদিন ধরেই প্রতিবেশী দেশ দুটির মধ্যে বেশ উত্তেজনা তৈরি করেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা গেছে।

এমনকি কদিন আগে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পালটাপালটি গুলির ঘটনাও ঘটেছে।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠকেও এর সমাধান হয়নি, বরং দিন দিন এই সমস্যা আরও বড়ো আকার ধারণ করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *