বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় হতাহত হয়েছেন অনেকে

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় হতাহত হয়েছেন অনেকে

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে একের পর এক হতাহতের ঘটনা, সীমান্ত ঘেঁষা অঞ্চলে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মাইন বিস্ফোরণে হতাহতের এসব ঘটনায় সীমান্তের ওপারে মিয়ানমারে চলমান অস্থিরতার প্রভাব ছড়িয়ে পড়ছে বাংলাদেশেও। নিজ ভূখণ্ডে থেকেও অন্য দেশে চলা যুদ্ধে হতাহত হচ্ছেন বাংলাদেশের অনেক নাগরিক।

মিয়ানমার সীমান্ত ঘেঁষা বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি ও উখিয়া এলাকার বাসিন্দারা বলছেন, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ যুদ্ধ পরিস্থিতি দীর্ঘদিন ধরেই তাদের অশান্তির কারণ হয়ে উঠেছে।

বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। এর কদিন আগেই একই সীমান্তে মৃত্যু হয় আরেকজনের।

গত ২৪শে মে নাইক্ষ্যংছড়ির ভালুকিয়া এলাকায় মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা নাগরিকসহ চারজন নিহত হন। এছাড়া টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে জেলেদেরকে অপহরণের মতো ঘটনাও ঘটছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *