শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মোহাম্মদ সাহাবুদ্দিন (বা থেকে)

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মোহাম্মদ সাহাবুদ্দিন (বা থেকে)

তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মেয়াদ পূর্ণ হওয়ার এক বছর নয় মাস বাকি থাকতেই সরে গেলেন তিনি।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হলেও স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে অনেক রাষ্ট্রপতিই সেই মেয়াদ শেষ করতে পারেননি।

কারও দায়িত্ব শেষ হয়েছে রাজনৈতিক অস্থিরতায়, কারও বিদায় এসেছে সামরিক হস্তক্ষেপে, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ কেউ নিহত হয়েছেন সামরিক অভ্যুত্থানে।

সবশেষ মো. সাহাবুদ্দিনও রাষ্ট্রপতি পদে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরে গেলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪শে এপ্রিল শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। এক বছর পর ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তিনি রাষ্ট্রপতি পদে রয়ে যান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *