কাকে নতুন রাষ্ট্রপতি করা হবে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিএনপির ভেতরে ও বাইরে। ছবিতে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, কাকে নতুন রাষ্ট্রপতি করা হবে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিএনপির ভেতরে ও বাইরে। ছবিতে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Published

পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের বিদায়ের পর পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন- এই আলোচনা জোরদার হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন, বিশেষ করে সরকারি দল বিএনপির মধ্যে। পাশাপাশি কী কারণে হুট করে মি. সাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হলো, তা নিয়েও কৌতূহল আছে অনেকের মধ্যে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে জাতীয় সংসদ। সে অনুযায়ী আগামী ২৪শে অক্টোবরের মধ্যেই এর নিষ্পত্তি হবে বলে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সাংবাদিকদের বলেছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে এবং দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

একই কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীও।

এর আগে শুক্রবার পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ২০২৩ সালে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া তিন বছর তিন মাস পর তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগ সম্পর্কে কয়েকদিন আগে থেকেই নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *