খবর অনলাইন ডেস্ক: এবার স্পেন অথবা পর্তুগাল – কোনো একটি দেশ বিদায় নেবে বিশ্বকাপ থেকে বিদায় নেবে। রাউন্ড অফ ১৬-তেই তারা মুখোমুখি হচ্ছে। সোমবার ৬ জুলাই রাত সাড়ে ১২টায় (ভারতীয় সময়) ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

রাউন্ড ৩২-এর সব খেলা শেষ। ঘানাকে হারিয়ে ১৬তম দেশ হিসাবে প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছে কোলোম্বিয়া। এর পরই চূড়ান্ত হয়ে গিয়েছে বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-র সূচি। শনিবার রাতেই শুরু হচ্ছে এই পর্ব।  

– বিজ্ঞাপন –

রাউন্ড অফ ১৬-র প্রথম ম্যাচ কানাডা বনাম মরক্কোর, শনিবার, ৪ জুলাই রাত সাড়ে ১০টায়। দ্বিতীয় ম্যাচ পারাগুয়ে বনাম ফ্রান্সের। এই ম্যাচ শনিবার রাত আড়াইটেয়। প্রিকোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে, রবিবার ৫ জুলাই রাত ১.৩০-এ। এর পর মাঠে নামবে ইংল্যান্ড ও মেক্সিকো। এই ম্যাচ ৪ ঘণ্টা পরেই, ৬ জুলাই সোমবার ভোর সাড়ে ৫টায়।

রাউন্ড অফ ১৬-র পঞ্চম ম্যাচ পর্তুগাল বনাম স্পেন। হাইভোল্টেজ ম্যাচটি হবে সোমবার ৬ জুলাই রাত সাড়ে ১২টায়। এর পরের ম্যাচ আমেরিকা বনাম বেলজিয়ামের। ৭ জুলাই মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় মাঠে নামবে দু’দল। এ দিনই শেষ দুটি ম্যাচ – রাত সাড়ে ৯টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর এবং রাত দেড়টায় মুখোমুখি হবে সুইৎজ়ারল্যান্ড ও কলম্বিয়া।

রাউন্ড অফ ১৬-এর সূচি (ভারতীয় সময়ে)  

মরক্কো বনাম কানাডা (৪ জুলাই, রাত ১০:৩০, হিউস্টন স্টেডিয়াম)

পারাগুয়ে বনাম ফ্রান্স (৪ জুলাই রাত ২.৩০, ফিলাডেলফিয়া স্টেডিয়াম)

বিজ্ঞাপন

ব্রাজিল বনাম নরওয়ে (৫ জুলাই, রাত ১:৩০, নিউ ইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়াম)

মেক্সিকো বনাম ইংল্যান্ড (৬ জুলাই, ভোর ৫.৩০, মেক্সিকো সিটি স্টেডিয়াম)

পর্তুগাল বনাম স্পেন (৬ জুলাই, রাত ১২.৩০, ডালাস স্টেডিয়াম)

আমেরিকা বনাম বেলজিয়াম (৭ জুলাই, ভোর ৫.৩০, সিয়াটেল স্টেডিয়াম)

আর্জেন্টিনা বনাম মিশর (৭ জুলাই, রাত ৯.৩০, আটালান্টা স্টেডিয়াম)

সুইৎজারল্যান্ড বনাম কোলোম্বিয়া (৭ জুলাই, রাত ১.৩০, বিসি প্লেস ভ্যানকুভার)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *