প্রত্ন কেলেঙ্কারি ঘিরে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছিল ফখরুদ্দীন আহমেদের সরকার

ছবির উৎস, JEWEL SAMAD/AFP via Getty Images

ছবির ক্যাপশান, প্রত্ন কেলেঙ্কারি ঘিরে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছিল ফখরুদ্দীন আহমদের সরকার

ঘটনাটি ঘটেছিল এখন থেকে প্রায় দুই দশক আগে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তখন ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই সেনা সমর্থিত ওই সরকার দুর্নীতি বিরোধী অভিযানের নামে বড় বড় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং আমলাকে গ্রেফতার করে জেলে ভরতে শুরু করে।

এর মধ্যে জুলাই মাসে আওয়ামী লীগ সভাপিত শেখ হাসিনা এবং সেপ্টেম্বরে বিএনপি’র তৎকালীন চেয়ারপার্সন খালেদা জিয়ার গ্রেফতারের খবরে সারা দেশে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়।

রাজনৈতিক এমন উত্তাল পরিস্থিতির মধ্যে আবার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘সিডর’। বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় এই ঘূর্ণিঝড়ে কয়েক হাজার মানুষ প্রাণ হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় উপকূল অঞ্চলের লাখ লাখ পরিবার।

একের পর এক এসব ঘটনা ঘিরে সাধারণ মানুষের নজর যখন অন্যদিকে ব্যস্ত, তখন শিল্পী ও সমালোচকদের বিরোধিতা উপেক্ষা করে ‘অনেকটা চুপিসারেই’ তিন ডজনেরও বেশি প্রত্ননিদর্শন ফ্রান্সের গিমে জাদুঘরে প্রদর্শনীতে পাঠিয়েছিল ফখরুদ্দীন আহমদের সরকার।

গুরুত্বপূর্ণ ওইসব প্রত্ননিদর্শন যে প্রক্রিয়ায় পাঠানো হয়েছিল, সেটি নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলে আসছিলেন বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *