কালো বালাক্লাভা ও হুডি পরা এক কিশোর, হাতে একটি পিস্তল উঁচিয়ে ধরে আছে। গ্লাভস পরা হাতের আঙুল ট্রিগারের ওপর।

ছবির উৎস, Swedish Police

ছবির ক্যাপশান, হত্যাকাণ্ডের শিকার হওয়ার তিনমাস আগে একটি বন্দুক নিয়ে ছবি তুলেছিলেন আতিলা আজিমভ

    • Author, ড্যানিয়েল স্যান্ডফোর্ড
    • Role, যুক্তরাজ্য সংবাদদাতা
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

সুইডেনের স্টকহোমের একটি উপশহরে শীতের রাতে কালো পোশাক পরা এক ব্যক্তি অন্ধকার থেকে বেরিয়ে আসে। হাতে একটি পিস্তল নিয়ে সে ম্যাকডোনাল্ডসে শিফট শেষ করে বাড়ি ফেরা ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদেরের দিকে এগিয়ে যায়।

বন্দুকধারী গুলি চালাতে শুরু করে। লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যেতে যেতে সে বারবার গুলি করে। শেষ গুলিটি সে ভুক্তভোগীর মাথায় করে, যখন তিনি মাটিতে অসহায় অবস্থায় পড়ে ছিলেন।

ঘাতক ছিল ১৮ বছর বয়সী আতিলা আজিমভ।

গত বছরের ফেব্রুয়ারির সেই রাতে সে ভুল মানুষকে হত্যা করেছিল।

সে এটি করেছিল টাকার জন্য। তাকে ভাড়া করেছিল ফক্সট্রট নেটওয়ার্ক, একটি সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী, যার সঙ্গে ইরানের শাসকগোষ্ঠীর সম্পর্ক রয়েছে এবং যারা “ভায়োলেন্স-অ্যাজ-এ-সার্ভিস”কৌশলের জন্য কুখ্যাত হয়ে উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *