আবার বিশ্বকাপ জিতেছে স্পেন

ছবির উৎস, David Ramos/Getty Images

ছবির ক্যাপশান, আবার বিশ্বকাপ জিতেছে স্পেন

Published

পড়ার সময়: ৬ মিনিট

স্পেন আবারও করে দেখাল।

দুই বছর আগে বার্লিনে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর, এবার নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো লা রোহা।

এর আগে ২০০৮ সালে ইউরো জয়ের দুই বছর পর ২০১০ সালেও তারা বিশ্বকাপ জিতে একই কীর্তি গড়েছিল।

স্পেনের এই সর্বশেষ সাফল্য পুরুষ ও নারী– উভয় ফুটবলে তাদের অসাধারণ আধিপত্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।

ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশ একই সময়ে পুরুষ ও নারী- দুই বিভাগেই বিশ্বচ্যাম্পিয়ন। ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের নারীরা ২০২৩ সালে সিডনিতে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ জিতেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *