২০০৭ সালে ২১শে জুলাইয়ের সমাবেশ

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, তৃণমূলের কাছে বরাবরই ২১শে জুলাই গুরুত্বপূর্ণ

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্যালেন্ডারে অন্যতম গুরুত্বপূর্ণ দিন ২১শে জুলাই, যাকে ঘিরে গত কয়েকদিন ধরে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি । মূলত ১৯৯৩ সালে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে নিহতদের স্মরণে এই কর্মসূচির আয়োজন হলেও ক্রমে তা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ‘শক্তি প্রদর্শনের’ বড় মঞ্চে পরিণত হয়েছে বলে মনে করেন পর্যবেক্ষকরা।

যে সময় এই ঘটনা ঘটে, তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা ব্যানার্জী। পরে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গঠন করেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর ২১শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূলের আয়োজিত অনুষ্ঠানের ব্যপ্তি বেড়েছিল, বেড়েছিল জৌলুসও।

গত বছর পর্যন্তও অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা উপস্থিত হতেন। কর্মীদের কেউ কেউ আগের দিন রাতেই চলে আসতেন, কেউ বা বাস, ছোট গাড়ি ভাড়া করে কাকভোরে রওয়ানা দিতেন কলকাতার উদ্দেশে।

তাদের থাকা, খাওয়া ইত্যাদির ব্যবস্থা, মধ্য কলকাতার এসপ্ল্যানেড অঞ্চলে মঞ্চ বাঁধা- সব মিলিয়ে সাজোসাজো রব পড়ে যেত বেশ কদিন আগে থেকেই। ২১শে জুলাইয়ের মঞ্চে দেখা যেত দলের তাবড় তাবড় নেতাদের, টলিউডের সেলেব্রিটিদের এবং ১৯৯৩ সালে নিহত যুব কংগ্রেসের কর্মীদের পরিবারের সদস্যদেরও।

তৃণমূলের কাছে এর তাৎপর্যের প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিক উজ্জ্বল রায় বলেছেন, “এতদিন ২১শে জুলাই ছিল তৃণমূলের প্রাণ ভোমরা। এই ২১শে জুলাই থেকেই সারাবছর তৃণমূল কী কর্মসূচি নেবে তার একটা রণকৌশল তৈরি হতো এবং ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই কর্মীদের উদ্দেশ্যে সে বিষয়ে বার্তা দিতেন মমতা ব্যানার্জী।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *