অপরাধ বোঝাতে প্রতীকী ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কারা ‘গুন্ডা’ এবং কোনটা সমাজবিরোধী কাজ তা ব্যাখ্যা করা হয়েছে বিলে- প্রতীকী ছবি

Published

পড়ার সময়: ৭ মিনিট

পশ্চিমবঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে সোমবার যে নতুন একটি আইন পাস হয়েছে, তা নিয়ে এর মধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। অনেকে এই আইনকে সংক্ষেপে ‘গুন্ডা দমন বিল’ বলে বর্ণনা করছেন।

কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি সরকারের দাবি মতো সংঘবদ্ধ অপরাধ, চাঁদাবাজি বা রাজনৈতিক সহিংসতা রুখতে আনা হয়েছে, না কি বিরোধী রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীদের আশঙ্কা অনুযায়ী বিরোধীদের আন্দোলন – বিরোধী কণ্ঠস্বর দমনে ব্যবহার করা হবে?

বিধানসভায় সোমবার ধ্বনিভোটে পাশ হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’, যা ভারতে সংক্ষেপে ‘গুন্ডা দমন বিল’ নামে পরিচিতি পেয়েছে।

আইনটি কার্যকর হলে এর আওতায় কেউ সমাজ বিরোধী কাজে লিপ্ত হতে পারেন শুধুমাত্র এই আশঙ্কাতেই তাকে ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ বা প্রতিরোধমূলক আটক করে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। সরকার চাইলে তার সম্পত্তি বায়েজাপ্ত করতে পারে।

এর জন্য তৈরি অ্যাডভাইজরি বোর্ড আটক হওয়া ওই ব্যক্তির বক্তব্য শুনতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *