পত্রিকা

Published

পড়ার সময়: ৮ মিনিট

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড শিরোনাম ‘146 RMG factories suspend work amid fresh unrest’ অর্থাৎ ‘পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা’।

পত্রিকাটির খবরে বলা হচ্ছে, ন্যূনতম মজুরি বোর্ডের কার্যক্রম চলমান থাকা এবং ডিসেম্বর মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয়ে সমঝোতা হওয়া সত্ত্বেও, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

কারখানার মালিক ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন করে উত্তেজনার ফলে মঙ্গলবার প্রায় ১৪৬টি পোশাক কারখানায় উৎপাদন স্থগিত রাখতে হয়েছে এবং ছুটি ঘোষণা করতে হয়েছে। ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর মধ্যে ১০০টিরও বেশি কারখানা আশুলিয়া শিল্পাঞ্চলে অবস্থিত।

তৈরি পোশাক মালিকদের সংগঠন-বিজিএমইএর সূত্র অনুযায়ী, আশুলিয়ায় অবস্থিত ইসলাম গ্রুপ, স্টারলিং, এনভয়, নিট এশিয়া ও মন্ডল গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠীগুলোর কারখানাতেও গতকাল উৎপাদন কার্যক্রম বন্ধ ছিলো। এমন পরিস্থিতিতে ব্যবসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোশাক মালিকেরা।

বিজিএমইএর একটি তালিকা হাতে পেয়েছে টিবিএস, এতে দেখা যায় ১৪৬টি কারখানা উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারেনি। এর মধ্যে ১০৮টি কারখানার নাম তালিকায় উল্লেখ রয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *