আলী খামেনি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আয়াতুল্লাহ আলী খামেনি গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলায় নিহত হলেও এখনো দাফন সম্পন্ন হয়নি

Published

পড়ার সময়: ৪ মিনিট

দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। বুধবার আনুষ্ঠানিকভাবে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল-আনসারি।

দু’দিন ব্যাপী চলা বৈঠকে হরমুজ প্রণালি এবং ইরানের অবরুদ্ধ অর্থ ছেড়ে দেওয়াসহ আরও বেশকিছু ইস্যু গুরুত্ব পেয়েছে বলে জানা যাচ্ছে।

তবে চূড়ান্ত সমাধানে পৌঁছাতে না পারায় দু’পক্ষের মধ্যে আলোচনা চলমান থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইসলামি রিপাবলিক নিউজ এজেন্সি’র (ইরনা) খবরে বলা হয়েছে, স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নিজেদের মধ্যকার অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা ও পরামর্শ চালিয়ে যেতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা।

যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণ ও নির্দিষ্ট করা হবে বলেও খবরে উল্লেখ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *