বিশ্বকাপে প্রথম ম্যাচে সুইডেনের কাছে বড় হারের পর কোচ সাবরি লামোচিকে ছাঁটাই করেছিল তিউনিসিয়া। একদিন পরই নতুন কোচ হিসেবে ফ্রান্সের ৫৭ বর্ষী অভিজ্ঞ হার্ডে রেনার্ডকে নিয়োগ দিয়ে বিশ্বকাপের বাকি অংশে খেলতে চলেছে আফ্রিকার দেশটি।
তিউনিসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে রেনার্ডের যোগ দেয়ার বিষয়টি ঘোষণা করেছে। মঙ্গলবার তিনি মেক্সিকোতে দলের অনুশীলন ক্যাম্পে সরাসরি যোগ দেবেন। সন্ধ্যায় দলের সাথে প্রথম অনুশীলন করবেন।
হার্ভে রেনার্ডের আগে সৌদি আরব, মরক্কো, আইভরি কোস্ট, জাম্বিয়া এবং অ্যাঙ্গোলার মতো আফ্রিকা ও এশিয়ার দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। রেনার্ড ফ্রান্সের মেয়েদের জাতীয় দলের কোচ হিসেবে ২০২৩ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে হার এবং সামগ্রিক বাজে পারফরম্যান্সের কারণে তিউনিসিয়ার কোচ সাব্রি লামোচিকে বরখাস্ত করা হয়েছিল। জানুয়ারি মাসে দায়িত্ব নেয়ার পর ৫টি ম্যাচের মধ্যে কেবল একটিতে জয় পাওয়ায় এই সিদ্ধান্ত নেয় ফেডারেশনটি।

