বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে

ছবির উৎস, Sony Ramani/NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে

বাংলাদেশে ‘জঙ্গি তৎপরতার’ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা পরস্পরবিরোধী বক্তব্য দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কিছু পদক্ষেপে জঙ্গি ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে।

কয়েকদিন আগেই পুলিশ সদরদপ্তর এই ইস্যুতে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল, যার ফলে দেশের প্রধান বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।

মঙ্গলবার সাংবাদিকদের সাথে পৃথক দুই অনুষ্ঠানে এই ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ দেশে “কোনো জঙ্গি তৎপরতা নেই” বলে জানালেও উপদেষ্টা মি. রহমান বলেছেন “দেশে জঙ্গি রয়েছে”, তবে সরকার তা “শূন্যের কোঠায়” নামিয়ে আনার চেষ্টা করছে।

২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত অনেকেই জামিনে মুক্তি পেয়েছেন, কারা কর্তৃপক্ষের হিসেবেই এই সংখ্যা তিন শতাধিক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *