এবারের বিশ্বকাপ গত আসরের মতোই দুর্দান্ত শুরু হয়েছে লিওনেল মেসি। প্রথম ম্যাচে হ্যাটট্রিক তিন রেকর্ডের পর হাতছানি দিচ্ছে আরও ৪টি রেকর্ড, এক ম্যাচেই যা গড়ে ফেলা সম্ভব। রাতে গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নামবে আলবিসেলেস্তেবাহিনী। অস্ট্রিয়ার রক্ষণ বাধা টপকাতে পারল আর্জেন্টাইন অধিনায়কের জন্য রাতটা হতে পারে রেকর্ডময়।

মেসির জন্য বিশ্বকাপে অর্জনের খাতায় পাওয়ার বাকি সামান্যই। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে উজ্জ্বল ছিলেন। আর্জেন্টাইনদের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হয়েছেন। বিশ্বকাপ ইতিহাসে নিজের প্রথম ও সবচেয়ে বেশি বয়সী হ্যাটট্রিকের মালিক হয়েছেন। তিন গোল করে জার্মান সাবেক মিরোস্লাভ ক্লোসার সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ভাগ বসিয়েছেন, ১৬ গোল নিয়ে।

এক নজরে রেকর্ডগুলো দেখে নেয়া যাক, যা হাতছানি দিচ্ছে মেসিকে-

বিশ্বকাপে মেসির গোল এখন ১৬টি, যা ক্লোসার সঙ্গে যৌথ সর্বকালের সর্বোচ্চ। আর একটি গোল করলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের একক রেকর্ডের অধিকারী হবেন।

দ্বিতীয় রেকর্ডটিও তিনি ক্লোসার সঙ্গে ভাগ বসিয়েছেন। বিশ্বকাপে মেসি ও ক্লোসা ১৭ জয়ের দেখা পেয়েছেন। আর একটি জয় পেলে ক্লোসাকে টপকে রেকর্ডে ছাড়িয়ে সর্বকালের সর্বাধিক বিশ্বকাপ ম্যাচ জয়ের রেকর্ডে পৌঁছে যাবেন মেসি।

যদি মেসি অস্ট্রিয়া ম্যাচে গোল করেন, ইতিহাসের প্রথম খেলোয়াড় হবেন বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার ক্ষেত্রে। বর্তমানে ব্রাজিলের জর্জিনহো এবং ফ্রান্সের জাস্ট ফন্টেইনের সাথে টানা ৬ ম্যাচে গোল করার রেকর্ড ভাগ করে নিয়েছেন মহাতারকা।

মেসি এবং ব্রাজিলের রিভেলিনো বিশ্বকাপ ইতিহাসে বক্সের বাইরে থেকে সর্বাধিক গোল করার রেকর্ড ভাগ করে নিয়েছেন। দুজনই ৬টি করে গোল করেছেন। বক্সের বাইরে থেকে মেসি আর একটি গোল করলে এই রেকর্ডটিও একার করে নেবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *