একটি মেরু ভল্লুক সাদা বরফের একটি প্রায় বৃত্তাকার ছিদ্র দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ছিদ্রের মধ্য দিয়ে তার পুরো মুখ দেখা যাচ্ছে। তার কালো নাক ও চোখ ফ্যাকাশে লোমের বিপরীতে স্পষ্টভাবে ফুটে উঠেছে, আর ছিদ্রের ওপারের উজ্জ্বল নীল আকাশ বরফের গাঢ় প্রান্তের সঙ্গে বৈপরীত্য সৃষ্টি করেছে।

ছবির উৎস, Audun Rikardsen

ছবির ক্যাপশান, ‘অ্যানিমেল পোর্ট্রেট’ ক্যাটাগরির জন্য জমা পড়া ‘আইসি উইন্ডো’ নামের এই ছবিটি অনেক প্রশংসা অর্জন করেছে

আর্কটিকের সবচেয়ে ভয়ংকর শিকারিদের একটির মুখোমুখি হলে কেমন অনুভূতি হতে পারে আপনার?

ঠিক এই বিষয়টিই একটি সিলের চোখে অসাধারণ এক ছবিতে তুলে ধরা হয়েছে।

নরওয়ের আলোকচিত্রী অডান রিকার্ডসেন, যিনি মুলত বন্যপ্রাণীদের ছবি তোলেন, তার তোলা এই ছবিটি লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আয়োজিত এ বছরের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় ‘হাইলি কমেন্ডেড’ বা অত্যন্ত প্রশংসিত ছবির তালিকায় স্থান পেয়েছে।

আর্কটিক ওয়াইল্ডলাইফ ট্যুরস- এর গাইড হিসেবে কাজ করার সময় রিকার্ডসেন একটি সিলের শ্বাস নেওয়ার গর্তের নিচে মোশন সেন্সরযুক্ত একটি ক্যামেরা স্থাপন করেন যেটি পানির নিচেও কাজ করে। এরপর তিনি অপেক্ষা করতে থাকেন।

ভোর ৪টায় একটি স্ত্রী মেরু ভল্লুক সেখানে এসে নিচের দিকে তাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *