পানামার পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানে আবারো হামলা করেছে যুক্তরাষ্ট্র

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, পানামার পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানে আবারো হামলা করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে। শনিবার হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী জাহাজে ড্রোন হামলার পর আবারো এই হামলা চালালো যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ‘অব্যাহত আগ্রাসনের’ জবাবে তারা ইরানের বিভিন্ন স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির পরিপন্থী এবং এর ফলে শান্তি প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, “ইরানকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তাদের বাহিনী ড্রোন ব্যবহার করে পানামা পতাকাবাহী ট্যাংকার এমটি কিকুতে হামলা চালিয়ে সেই সুযোগ নষ্ট করেছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *