আলবার্ট আইনস্টাইন

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ইসরায়েলের প্রেসিডেন্ট পদ গ্রহণের জন্য আলবার্ট আইনস্টাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বায়োকেমিস্ট খাইম ভাইৎসম্যান জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন রুশ সাম্রাজ্যে। তার অ্যাসিটোন নামক রাসায়নিক পদার্থ উৎপাদন সংক্রান্ত আবিষ্কার ১৯১০-এর দশকে কৌশলগত সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

আসিটোন, কর্ডাইট নামক এক জাতীয় বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হতো, যা প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্য ব্যাপকভাবে ব্যবহার করেছিল।

তবে কিছু সময়ের জন্য ব্রিটিশ নাগরিকত্বের অধিকারী এই বিজ্ঞানীর রাজনৈতিক জীবন ছিল আরো উল্লেখযোগ্য। তিনি জায়নবাদের অন্যতম মহান নেতা ছিলেন। জায়োনিস্ট বা জায়নবাদ হলো ঊনবিংশ শতাব্দীর শেষভাগে উদ্ভূত এক জাতীয়তাবাদী আন্দোলন, এর অন্যতম লক্ষ্য ছিল ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা।

হলোকস্টের ভয়াবহতার পর ১৯৪৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ একটা রেজোলিউশনের মাধ্যমে তৎকালীন ব্রিটিশ শাসনাধীন প্যালেস্টাইনকে দু’টো রাষ্ট্রে বিভক্ত করার অনুমোদন দেয়। এর মধ্যে একটা ইহুদিদের জন্য এবং অন্যটা আরবদের।

ইসরায়েল ১৯৪৮ সালে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। তবে ফিলিস্তিনিদের এখনো কোনো স্বাধীন রাষ্ট্র নেই, যদিও ১৪০টারও বেশি দেশ তাদের স্বীকৃতি দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *