জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন

Published

পড়ার সময়: ৪ মিনিট

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট এবং একজন সিনিয়র আইনজীবীর ওপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এটি ট্রাম্প প্রশাসনের ক্ষোভের সবশেষ বহিঃপ্রকাশ, যার লক্ষ্য হলো যুদ্ধাপরাধ তদন্তের ক্ষমতাসম্পন্ন এই আদালতটি ‘ভেঙে দেওয়া’। বিশ্বের ১২০টিরও বেশি দেশ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ তদন্তের জন্য ক্ষমতাপ্রাপ্ত এই আদালতের সদস্য।

মার্কো রুবিও বলেন, আইসিসি প্রেসিডেন্ট জাপানের তোমোকো আকানে এবং আইসিসির সিনিয়র আইনজীবী সেনেগালের আবদুলায়ে সেয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

তাঁর অভিযোগ, তারা এমন সরকারি কর্মকর্তাদের ‘বিচারের আওতায় আনার প্রচেষ্টায় যুক্ত ছিলেন, যাদের সরকার আইসিসির এখতিয়ার মেনে নেয়নি’।

আইসিসি বলছে তারা তাদের কর্মীদের পাশে আছে এবং তাদের বিশ্বাস রুবিও যা ঘোষণা করেছেন তা এমন পদক্ষেপ যা ‘আইনের শাসনকে দুর্বল করবে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *