পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং বাংলাদেশের ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছেয

গত কয়েকদিন ধরেই চলছে ঝড়বৃষ্টি। জেলায় দফায় দফায় হচ্ছে বৃষ্টি। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে তো কোথাও হচ্ছে বইছে দমকা হাওয়া। কদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি সর্বত্র। এবার ফের জারি হল কালবৈশাখীর সতর্কতা।

হাওয়া অফিস সূত্রে খবর, এইমুহূর্তে একদিকে যেমন পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত ঠিক তেমনই আবার বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকাতেও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত আছে। এই দুই-র কারণে বঙ্গোপসাগরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।

এর জেরে তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। আজ বিকেলে পর ফের হতে পারে বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের তরফে জারি হওয়া বুলেটিন অনুসারে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ৫০ থেকে ৬০ কিমি গতিতে ঝড় হবে।

হাওয়া অফিসের বুলেটিন অনুসারে, আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলা হবে বৃষ্টি। আজ সকাল থেকে দেখা যাবে মেঘলা আকাশ। মাঝে মধ্যে রোদের আভা থাকলেও বিকেলের দিকে নামবে বৃষ্টি।

আজ বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হহে। তেমনই আজ ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে হাওয়া।

বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। আপাতত তাপমাত্রা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, বৃষ্টি দুর্যোগ কাটলেই তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

Source link