The liveblog has ended.

  • 25 Jul 2026 10:37 PM (IST)

    Suvendu Adhikari: একাধিক পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় মুখ্যমন্ত্রী বললেন…

    • তৃণমূল জমানায় একের পর এক ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ। এই রকম কয়েকটি ঘটনায় পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্য।
    • শনিবার বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন পুলিশের বিরুদ্ধে পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • আইপিএস কোটেশ্বর রাও-সহ একাধিক পুলিশ অফিসারকে সাসপেন্ডের কথা বিধানসভায় ঘোষণা করলেন তিনি।
    • কোন কোন মামলায় কার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, সেকথাও জানালেন মুখ্যমন্ত্রী।

    বিস্তারিত পড়ুন: IPS কোটেশ্বর রাও-সহ একাধিক পুলিশ অফিসারকে সাসপেন্ড, বিধানসভায় কারণ জানালেন শুভেন্দু

  • 25 Jul 2026 09:39 PM (IST)

    Mamata Banerjee: হেলমেট ছাড়াই স্কুটিতে সওয়ার মমতার, উঠছে প্রশ্ন

    •  পদ্মপুকুরের সিআইটি রোড থেকে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট। প্রায় সাড়ে ৭ কিমি রাস্তা।
    • এই রাস্তা স্কুটির পিছনে বসে এলেন তিনি। কিন্তু, হেলমেট ছাড়াই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলমেট ছাড়া এই স্কুটিতে আসা নিয়ে বিতর্ক বেধেছে।
    • প্রাক্তন মুখ্যমন্ত্রীর এভাবে আইন ভেঙে হেলমেট ছাড়া স্কুটিতে সওয়ার হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
    •  মমতার বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত বলে দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি।
    • এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক, পুলিশ কী ব্যবস্থা নিতে পারে।

    বিস্তারিত পড়ুন: হেলমেট ছাড়াই স্কুটিতে সাড়ে সাত কিমি গেলেন মমতা, কী পদক্ষেপ করতে পারে পুলিশ?

  • 25 Jul 2026 09:37 PM (IST)

    Pralhad Joshi: শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ জোশী

    • ইস্তফা দিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার দুপুরে ইস্তফা দিয়েছেন তিনি।
    • আর তাঁর ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন শিক্ষামন্ত্রী ঠিক করে ফেলল মোদী সরকার।
    • আপাতত প্রহ্লাদ জোশীকে শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
    • কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতাসুরক্ষা মন্ত্রী ছিলেন তিনি। এবার তাঁর উপরই আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের।

    বিস্তারিত পড়ুন: ধর্মেন্দ্রর ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই নয়া শিক্ষামন্ত্রী ঠিক করে ফেলল মোদী সরকার

  • 25 Jul 2026 05:15 PM (IST)

    Mamata Banerjee: কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে অশান্তি, পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন মমতা

    কালীঘাট তৃণমূলের মিছিলে ‘না’ পুলিশের। এরপর আদালতেও যায় মমতাপন্থী তৃণমূল। কিন্তু সেখানেও বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়ে দেন, শুক্রবারের ঘটনার পর কোনও ভাবেই মিছিলের অনুমতি দেওয়া যাবে না। এরই মধ্যে পদ্মপুকুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুমতি না দিলে দরকারে লালবাজার পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    পড়ুন বিস্তারিত: ‘আমি শান্তির পক্ষে…’,মিছিলের অনুমতি না পেয়ে স্কুটিতে লালবাজার রওনা মমতার

  • 25 Jul 2026 05:07 PM (IST)

    CJP Protest: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কী বললেন ককরোচ প্রতিষ্ঠাতা অভিজিৎ?

    নিট প্রশ্নপত্র ফাঁসে আন্দোলনকারীদের সবথেকে বড় দাবি পূরণ হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তাঁর ইস্তফার দাবিতে বিগত এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে ককরোচ জনতা পার্টি (CJP)। যে পার্টির জন্ম হয়েছে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কটাক্ষ থেকে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই মুখ খুলল ককরোচ জনতা পার্টি। সিজেপির প্রধান অভিজিৎ দিপকে (Abhijit Dipke) বললেন, “গণতন্ত্রকে ভয় পেয়ো না।”

    পড়ুন বিস্তারিত: ‘ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিয়ে’, শিক্ষামন্ত্রীর ইস্তফার পর প্রথম প্রতিক্রিয়া ‘ককরোচ’ দিপকের

  • 25 Jul 2026 05:04 PM (IST)

    Sonam Wangchuk: শিক্ষামন্ত্রী পদত্যাগ করতেই কী বললেন সোনম?

    নাছোড় আন্দোলন শেষে এসেছে বড় জয়। পদ থেকে সরে দাঁড়িয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাতেই উচ্ছ্বাসের ছবি দিল্লি থেকে কলকাতা, পটনায়। ককরোচ জনতা পার্টির আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে‘ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিয়ে’। এরইমধ্যে বড় পোস্ট সোনাম ওয়াংচুকের। ফেসবুকে তিনি লিখছেন, ‘এটা গণতন্ত্রের বিজয়! একেবারে প্রত্যক্ষ গণতন্ত্র… যা সরাসরি রাজপথ থেকে উঠে এসেছে। এটি শান্তি, ধৈর্য এবং অধ্যবসায়ের এক অসামান্য জয়।’

    পড়ুন বিস্তারিত: এবার কোন পথে সিজেপির আন্দোলন? শিক্ষামন্ত্রী পদত্যাগ করতেই রাস্তা বলে দিলেন সোনাম ওয়াংচুক

  • 25 Jul 2026 02:16 PM (IST)

    Calcutta High Court: মিছিলের অনুমতি দিয়ে কেন খারিজ? আদালতের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

    মিছিলের অনুমতি দিয়ে কেন খারিজ করা হল? অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ কালীাঘাট তৃণমূল কংগ্রেস।

    • আজ বিকেল তিনটের সময় মৌলালী মোর থেকে মিছিল করার কথা ছিল। পুলিশ অনুমতি দিলেও পরে সেটা বাতিল করা হয় বলে অভিযোগ। আজই শুনানির আর্জি তৃণমূলের।
    • বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। বিকেল তিনটের সময় শুনানি হবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে।
  • 25 Jul 2026 02:12 PM (IST)

    Sebashray Camp: সেবাশ্রয় নিয়ে ফের বিপাকে অভিষেক

    বছর দুয়েক আগে ‘সেবাশ্রয়’ ক্যাম্প (Sebasraay Camp) চালু করে সাড়া ফেলে দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা ছিল, প্রান্তিক মানুষের সাধ্যের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। ডায়মন্ড হারবারের (Diamond Harnour) সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আগেও। চিকিৎসার মান নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এবার, সেবাশ্রয় ঘিরেই উঠল অন্য অভিযোগ। অভিযোগ দায়ের হল বিষ্ণুপুর থানায়।

    পড়ুন বিস্তারিত: রাতের পর রাত কাটিয়ে ২০-৩০ লক্ষ বিল, টাকাই দেয়নি ক্যামাক স্ট্রিট! ফের বড় অভিযোগ

  • 25 Jul 2026 01:49 PM (IST)

    NEET বিক্ষোভে অশান্ত বিহার

    • দিল্লির আঁচ বিহারেও। নিট প্রশ্নপত্র ফাঁস ঘিরে এবার বিহারে বিক্ষোভ শুরু।
    • পটনা, ছাপরা, সাসারাম সহ রাজ্যের দিকে দিকে বিক্ষোভ হচ্ছে।
    • পটনায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইট।
    • বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসও ব্যবহার করেছে।
  • 25 Jul 2026 01:14 PM (IST)

    BJP MLA Protest: সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে পথে বিজেপি বিধায়করা

    সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে পথে বিজেপি বিধায়করা। রাস্তায় নেমে কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বি আর আদেম্বকর মূর্তির নীচে প্রতিবাদে সামিল বিধায়করা

  • 25 Jul 2026 01:04 PM (IST)

    Swapan Dasgupta: ২৮টি সিএজি-র রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, বিশেষ অধিবেশনের দাবি

    আজ বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বলেন, “আপনারা জানেন যে, সংবিধানে কন্ট্রোলার ও অডিটর জেনারেলের রিপোর্টের একটা সাংবিধানিক গুরুত্ব আছে। আর সব সরকারের দায়িত্ব এটাকে বিধানসভায় পেশ করা। কোনও জানা বা অজানা কারণে গত কয়েক বছর ধরে এই ক্যাগ রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হয়নি।”

    গোটা ২৮টি সিএজির রিপোর্ট পেশ করব। আপাতত নাম ও তালিকা আপনাদের সামনে রাখছি। আমরা সামনের দিনে সিএজি রিপোর্ট নিয়ে বিশেষ অধিবেশন করতে চাই। সরকারের যা ত্রুটি সর্বজনীন রূপে পেশ করা সরকারের কর্তব্য।”

  • 25 Jul 2026 12:57 PM (IST)

    Suvendu Adhikari: নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

    নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ‘চিটিংবাজ’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, কেউ বাঁচাতে পারবে না অভিষেককে। যথাসময়ে সব ব্যবস্থা নেওয়া হবে। সেবাশ্রয় দুর্নীতির  (Sebashray Scam) অভিযোগ নিয়ে বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে এভাবেই অভিষেককে একহাত নিলেন শুভেন্দু। সেবাশ্রয় নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক এফআইআর করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর আশ্বাস, সেবাশ্রয়ে যাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাঁদের কাউকে ছাড়া হবে না।



  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *