• 24 Sep 2026 12:18 PM (IST)

    Suvendu Adhikari: ‘আজ বাংলার মাইলস্টোন প্রতিষ্ঠিত হল’

    • গৌতম আদানি বাংলার উন্নয়নে বিশেষভাবে আগ্রহী। বাংলার পুনর্গঠনে আদানি গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে চান। আজ হাসপাতালে শিলান্যাসে খোদ ‘ভাবিজিও’ এসেছেন, এটাই প্রমাণিত হচ্ছে, গোটা আদানি পরিবার বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী। নিউটাউনে এমন হাসপাতাল হবে, যেখানে কেবল গরিবদের জন্য ১০০০ বেড ফ্রি, তাঁরা বিনা পয়সা চিকিৎসা পাবেন। এটা বাংলার জন্য অত্যন্ত পবিত্র দিন। সারা দেশে এমন হাসপাতাল নেই। আজ বাংলার জন্য ঐতিহাসিক দিন।
    • এখান থেকে আমাদের অনেক রাজস্ব আসবে, অনেক গেস্ট হাউস তৈরি হবে, আরও নতুন অনেক পরিকাঠামো হবে। কেবল একটা হাসপাতাল হিসাবে দেখলে চলবে না। একটা গোটা হেলথ কেয়ার সিটি। দুটো মউ সাক্ষরিত হবে। হেরিটেড বিল্ডিং হিসাবে রাইটার্স বিল্ডিং রেসটোরেশন, দ্বিতীয়ত দুর্গাপুজা। এবারের দুর্গাপুজোয় আদানি গ্রুপও আমাদের সঙ্গে জয়েন করবেন।
    • গৌতম আদানি যে বক্তব্য রেখেছেন, তাতে তিনি বলেছেন, খনিজ সম্পদ থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত—বাংলার সবকিছুই রয়েছে। আমি তাঁকে বাংলার পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্য করার জন্য অনুরোধ করতে চাই। বাংলা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। অতীতের সরকারের আমলে বহু শিল্প বন্ধ হয়ে গিয়েছে।
    • তৎকালীন সরকার দাবি করেছিল, তাজপুরে একটি গভীর সমুদ্রবন্দর তৈরি করা হবে। কিন্তু আদানি গোষ্ঠী আমাকে জানায়, সেখানে পর্যাপ্ত জমি নেই। তাঁরা প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। আমরা প্রস্তুত। ভূমি দফতর ইতিমধ্যেই কাজ করছে। দাদনপাত্রবাড়ে আমরা এই প্রকল্পটি গড়ে তুলব।
    • তৎকালীন সরকার নতুন বিমানবন্দর তৈরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আমরা কল্যাণীতে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করব। আপনারা আমাদের সঙ্গে যোগ দিন।
    • করণ ভাই বলছিলেন, এত দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন হবে বলে তাঁরা আশা করেননি। করণ ভাই আমাকে বলেছেন, এত দ্রুত বাস্তবায়ন আমার আর আমার বাবার অভিজ্ঞতায় নেই, যতটা তাড়াতাড়ি আপনারা করে দিয়েছেন।
    • গৌতমজি আমাকে একটা চিঠি লিখেছিলেন। আমি ৩ দিনের মধ্যে উত্তর দিয়েছিলাম। গতকাল মুখ্যসচিব সংশ্লিষ্ট সমস্ত নথিপত্র তাঁদের হাতে তুলে দিয়েছেন।
  • 24 Sep 2026 12:09 PM (IST)

    Goutam Adani: ‘আপনিই সত্যিকারের ভূমিপুত্র’

    স্বাস্থ্যক্ষেত্রে বড় বিনিয়োগ আদানি গ্রুপের। নিউটাউনে ২০০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের শিলান্যাস। বাংলায় এসে বাংলার মাটিকে প্রণাম জানান গৌতম আদানি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন তিনি। বাংলায় শিল্পের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। বাংলায় শুভেন্দু অধিকারীর হাত ধরে প্রচুর সম্ভাবনা রয়েছে। আপনিই প্রমাণ করেছেন, আপনিই সত্যি ভূমিপুত্র। আপনিই বাংলার ছেলে। কর্মসংস্থা, শিক্ষা, শিল্পের পরিকাঠামো-স্বাস্থ্য সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার এনেছেন।

  • 24 Sep 2026 11:49 AM (IST)

    Adani: রাজ্যে আদানিদের হাসপাতাল, গরিবের জন্য হাজার বেড ফ্রি

    • শহরে এবার আদানিদের হাসপাতাল। আজ শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যক্ষেত্রে বড় বিনিয়োগ আদানি গ্রুপের।
    • প্রাথমিক বিনিয়োগ ১২০০ কোটি, নির্মাণকালে আরও ১৮০০ কোটি, মোট ২৫০০ কোটির বেশি।
    • সুবিধা ১,০০০ শয্যা গরিবদের জন্য বিনামূল্যে / স্বল্পমূল্যে, বাকি ১,০০০ বাণিজ্যিক। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থাকবে।
    • নবান্ন সূত্রে খবর, প্রথমে ১,০০০ শয্যার হাসপাতালের পরিকল্পনা ছিল, মুখ্যমন্ত্রীর প্রস্তাবে তা বাড়িয়ে ২,০০০ শয্যা করা হয়েছে।
  • 24 Sep 2026 09:13 AM (IST)

    Weather Update: আজ টালমাটাল ৬ জেলা

    ঘূর্ণিঝড় নয়,অতি গভীর নিম্নচাপ রূপেই স্থলভাগে ঢুকেল পড়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই নিম্নচাপ। বুধবার রাতেই বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়েছে স্থলভাগে। বর্তমানে অন্ধ্র উপকূলে রয়েছে অবস্থান। আর এর প্রভাবে আজও বৃষ্টি হবে বলার অপেক্ষা রাখে না। হাওয়া অফিস বলছে, আজই সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে রাজ্যে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার পর্যন্ত।

    বিস্তারিত পড়ুন: রাতেই স্থলভাগে ঢুকেছে, ঝোড়ো হাওয়া বৃষ্টিতে আজ টালমাটাল ৬ জেলা, পরিস্থিতি স্বাভাবিক কবে হবে জানাল হাওয়া অফিস

  • 24 Sep 2026 09:12 AM (IST)

    SC: আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত

    সুপ্রিম কোর্টে মানা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন। জরুরি শুনানির আবেদন মেনে নাম-প্রতীক ফ্রিজ ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত করল সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে শুনানি। উপনির্বাচনের আগে নাম প্রতীক ইস্যুতে কোনও স্বস্তি মিলবে কি মমতার? কমিশনের অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত কি আইন মোতাবেক? শুনানিতে উঠে আসতে পারে এই বিতর্কই।

    বিস্তারিত পড়ুন: তৃণমূলের নাম-জোড়াফুল প্রতীক ফ্রিজ বিতর্ক! সুপ্রিম কোর্টে গৃহীত মমতার ‘আবেদন’

  • 24 Sep 2026 09:11 AM (IST)

    Goutam Adani: আজ নিউটাউনে আদানি গোষ্ঠীর হাসপাতালের শিলান্যাস

    • বৃহস্পতিবার তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। ওইদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি।
    • সকালে নিউটাউনে আদানি গোষ্ঠীর হাসপাতালের শিলান্যাস করবেন। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলিপুরের সৌজন্যে বৈঠকও রয়েছে গৌতম আদানির।
    • বিকালে বণিক সভার অনুষ্ঠানে যোগ দেবেন। সূত্রের খবর মহাকরণ সংস্করণ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে একটি মউ স্বাক্ষরিত হবে।


  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *