West Bengal Government Formation Live: পূর্ব মেদিনীপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সকালেই মধ্যমগ্রামে CID টিম

ভোট মিটতেই রাজ্যজুড়ে অশান্তির ছবি। ৪ মে ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠে আসছে। তৃণমূল পার্টি অফিস ভাঙচুর, জ্বালিয়ে দেওয়ার ঘটনা থেকে শুরু করে বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে বোমাবাজি, গুলি…কোনও কিছুই বাদ যাচ্ছে এ বাংলায়। বুধবার থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। বারবার আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা। খুন হয়েছেন। একদিকে,পানিহাটিতে বোমাবাজি, অন্যদিকে, মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত-সহায়ককে গুলি করে খুনের অভিযোগ, বসিরহাটে বিজেপি কর্মীকে গুলি…গোটা ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি। শপথগ্রহণের আগে শুভেন্দুর আপ্ত সহায়কের হত্যাকাণ্ড নিয়ে সবথেকে বেশি চর্চা চলছে। এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছে তৃণমূল। অন্যদিকে, বিজেপি বলছে তৃণমূলের ১৫ বছরের প্রতিহিংসা রাজনীতির ফল। এদিকে, সকাল সকাল ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি। রাজ্যে প্রতি মুহূর্তের ঘটনার আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *