ওজন কমানো আর হজমশক্তি ভালো রাখার ক্ষেত্রে সঠিক ডায়েট খুব জরুরি। ক্যালোরি কম অথচ পুষ্টিগুণে ভরপুর খাবার রোজকার খাদ্যতালিকায় রাখা উচিত। চলুন দেখে নিই, দ্রুত মেদ ঝরাতে কোন কোন খাবার খাবেন।
ওজন কমানো আর হজমশক্তি ভালো রাখার ক্ষেত্রে সঠিক ডায়েট খুব জরুরি। ক্যালোরি কম অথচ পুষ্টিগুণে ভরপুর খাবার রোজকার খাদ্যতালিকায় রাখা উচিত। চলুন দেখে নিই, দ্রুত মেদ ঝরাতে কোন কোন খাবার খাবেন।

দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার ইডলি আর সম্বর স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে। প্রোটিনে ভরপুর ডাল দিয়ে তৈরি সম্বর আর ইডলি একসঙ্গে খেলে পেশির গঠন ভালো হয়। ইডলিতে থাকা ফাইবার দ্রুত ওজন ঝরাতে দারুণ কাজ করে।

রাগি এমন একটি শস্য যাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়। নিয়মিত রাগি খেলে ত্বকের জেল্লা বাড়ে এবং শরীরে জমে থাকা অতিরিক্ত জল কমে যায়।

যারা ওজন কমাতে চাইছেন, তাদের জন্য দারুচিনি একটি দারুণ মশলা। দারুচিনি খেলে শরীরের মেটাবলিজম বাড়ে এবং সারাদিন এনার্জি পাওয়া যায়। চা বা রান্নায় দারুচিনি মিশিয়ে খেতে পারেন, এটি খাবারের স্বাদও বহুগুণ বাড়িয়ে দেয়।

আপেলে প্রচুর পরিমাণে জল থাকে। একটি মাঝারি মাপের আপেলের প্রায় ৮৫ শতাংশই জল। বেশি জলীয় অংশ থাকা খাবার খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। এর ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

ব্রাউন রাইসে থাকা ফাইবার শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে। এছাড়া সামান্য ব্রাউন রাইস খেলেই পেট অনেকক্ষণ ভরা থাকে, যা ওজন কমানোর জন্য খুব জরুরি।

ওজন কমানোর জন্য প্রোটিন সমৃদ্ধ ডিম একটি দারুণ খাবার। রোজ একটি করে ডিম খেলে শরীর তার প্রয়োজনীয় সব পুষ্টি পায়। ডিমে থাকা ভিটামিন ও মিনারেলস নানাভাবে আমাদের শরীর সুস্থ রাখে।

কিউই এমন একটি ফল যাতে ক্যালোরি খুব কম থাকে, কিন্তু পুষ্টিগুণে ভরপুর হওয়ায় পেট ভরা রাখে। ওজন কমানোর ডায়েটে কিউই রাখা খুব ভালো। একটি গোটা কিউইতে মাত্র ৪২ থেকে ৫০ ক্যালোরি থাকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *