পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS) এক্সিকিউটিভ প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ১৪ জুন, রবিবার রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা।

গ্রুপ এ, বি, সি এবং ডি পদে নিয়োগের জন্য এই রাজ্যস্তরের পরীক্ষা নেওয়া হয়। কলকাতা, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে পরীক্ষাকেন্দ্র থাকবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেইনস পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে।

কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৪ জুন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। পরীক্ষার্থীদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Download e-Admit Card for WBCS Prelims 2024’ লিঙ্কে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন আইডি এবং জন্মতারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ এমসিকিউ ধরনের প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়সীমা আড়াই ঘণ্টা। কমিশন জানিয়েছে, সকাল সাড়ে ১১টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে যেতে হবে। নির্ধারিত সময়ের পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট এবং সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *