
Uttar Pradesh Accident News: রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা যোগী রাজ্যে। ট্রাকের ধাক্কায় জীবন্ত দ্বগ্ধ হয়ে পবরপর ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। উত্তর প্রদেশের কোথায় ঘটেছে এই দুর্ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Uttar Pradesh Accident News: রাতের অন্ধকারে ভয়ঙ্কর দুর্ঘটনা উত্তরপ্রদেশের মির্জাপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে পরপুর গাড়িতে ধাক্কা ট্রাকের। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যের মির্জাপুরে। মৃতদের মধ্যে অধিকাংশই ছিলেন ওই গাড়ির যাত্রী। জীবন্ত পুড়ে মৃত্যু হয় তাদের। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের মির্জাপুরের ড্রামণ্ডগঞ্জ এলাকায় বারকা মোড়ের কাছে।
Scroll to load tweet…
দুর্ঘটনা নিয়ে কী বললেন পুলিশ সুপার?
এই বিষয়ে মির্জাপুরের পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক জানিয়েছেন যে, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্রেক ফেল করে একটি ট্রাক অন্য একটি ট্রাকে ধাক্কা মারে। তাতেই পরপর গাড়িতে ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ভয়হ্কর এই দুর্ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। বিস্তারিত আসছে…
Scroll to load tweet…
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
