আর মাত্র দু’দিনের অপেক্ষা। ৫ নভেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পেতে চলেছে চার কোটি বাজেটের বহু প্রতিক্ষীত সিনেমা ‘রামায়ণ পার্ট ওয়ান’। মহাকাব্যের গল্প যখন সিনেমার পর্দায়, তখন খুব স্বাভাবিকভাবেই ‘রামায়ণ’ ঘিরে দর্শকের উত্তেজনার পারদও চড়ছে। অন্যদিকে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত পর্দার ‘রাম’ রণবীর, ‘সীতা’ সাই পল্লবী, ‘রাবণ’ যশ-সহ পরিচালক-প্রযোজক প্রত্যেকেই। সিনেমার প্রচারের জন্য বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন রণবীর কাপুর। আর তখনই মুখ ফসকে সিক্রেট ফাঁস করে ফেললেন ‘রাম’ রণবীর।

‘রামায়ণ’-এর প্রথম দুটি পর্ব সম্পর্কে তো সকলেই জানেন। জানিয়ে দিলেন টিমের পরবর্তী পরিকল্পনার কথাও। রণবীর কাপুরের সেই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। কী বলেছেন কাপুরনন্দন? সম্প্রতি একটি আন্তর্জাতিক পডকাস্টে রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ একসঙ্গে উপস্থিত ছিলেন। সেখানেই কথোপকথনের মাঝে ছবির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বড়সড় ইঙ্গিত দিয়ে ফেলেন রণবীর। ছবি নিয়ে এতটাই উচ্ছ্বসিত রণবীর, উত্তেজনার বশে বলেই ফেললেন সিনেমার তৃতীয় ভাগের কথাও।

আরও পড়ুন:

দ্বিতীয় পর্বের শুটিংয়ের ৫০ শতাংশ ইতিমধ্যেই শেষ করে ফেলছেন, সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “প্রথম ভাগ মুক্তির পর আমরা দ্বিতীয় পর্বের কাজ শেষ করব। ওহ, তৃতীয় পর্বও তো রয়েছে।” অতঃপর নেটভুবনে ‘রামায়ণ’ নিয়ে জোর জল্পনা। তাহলে কি দুটি নয়, তিনটি পর্বে মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ’? নির্মাতারা জানিয়েছিলেন, দুটি পর্বে মুক্তি পাবে বিগ বাজেটের এই ছবি। কিন্তু, রণবীরের সাম্প্রতিক মন্তব্যের পর সিনেপ্রেমীদের অনুমান, ‘রামায়ণ’ শেষ পর্যন্ত ট্রিলজি হিসেবেই আসতে চলেছে? প্রসঙ্গত, শুধু রণবীর কাপুর নন, ইঙ্গিত মিলেছে প্রযোজক নমিত মলহোত্রার কথাতেও।

একই সাক্ষাৎকারে ‘রামায়ণ’-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে নমিত জানান, প্রথমে তিন পর্বে ‘রামায়ণ’ তৈরির পরিকল্পনা ছিল। পরে সেই পরিকল্পনা বদলে দুটি পর্ব করার সিদ্ধান্ত নেওয়া হয়।নমিতের কথায়, “আমরা প্রথমে তিনটি পর্বে ছবিটি তৈরি করার কথা ভেবেছিলাম। পরে সিদ্ধান্ত বদলে দুটি পর্ব করার পরিকল্পনা করি। এখনও শুটিং চলছে। তাই এখনই কোনও স্পয়লার দিতে চাই না। তবে দর্শকদের প্রতিক্রিয়া এবং প্রথম পর্ব কতটা সাফল্য পায় তার উপর নির্ভর করে আমরা পুনরায় বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রয়োজনে কিছু যোগ বা বিয়োগও হতে পারে। গোটা বিশ্ব ছবিটিকে কীভাবে গ্রহণ করছে, তার উপরই সবকিছু নির্ভর করবে।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *