কালীপুজোর রাতে বাজির দাপট রুখতে গিয়ে শহরের দু’জায়গায় আক্রান্ত পুলিশ। পূর্ব কলকাতার তিলজলা ও দক্ষিণ কলকাতার নেতাজিনগরে ঘটনাট দু’টি ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে মোট তিনজনকে।

পুলিশ সূত্রে খবর, নেতাজিনগর এলাকায় গভীর রাতে এন এস রোডের উপর বাজি ফাটাচ্ছিলেন দুই যুবক। তখনই নেতাজিনগর থানার দুই পুলিশকর্মী টহল দিতে গিয়ে সেখানে পৌঁছন। তাঁরা তাঁদের জিজ্ঞাসা করেন, আদালতের নির্দেশ না মেনে কেন এত রাতে বাজি ফাটাচ্ছেন? অভিযুক্তরা দাবি করেন, তাঁরা শব্দবাজি ফাটাচ্ছেন না। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, এক পর্যায়ে দুই যুবক পুলিশকর্মীদের উপর চড়াও হন। রাস্তার উপরই তাঁদের বেধড়ক মারধর করা হয়। এমনকী পোশাকও ছিঁড়ে ফেলা হয়। কোনওমতে আক্রান্ত পুলিশকর্মীরা নেতাজিনগর থানায় ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছয় পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। ধৃতদের নাম রাহুল সিং ও মনীশ সিং।

আরও পড়ুন:

এদিকে, তিলজলায় একইভাবে রাতে রাস্তায় আইন না মেনেই নিষিদ্ধ বাজি ফাটাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থলে তিলজলা থানার পুলিশকর্মীরা গিয়ে ওই যুবককে বারণ করেন। আইন না মানলে ব‌্যবস্থা নেওয়ার কথা বলা হয়। তাতেই পুলিশকর্মীদের সঙ্গে ওই যুবকের বচসা বাঁধে। এক পুলিশকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এরপরই গ্রেপ্তার করা হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সায়ন বন্দ্যোপাধ‌্যায়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *