সলমন খানের সঞ্চালনায় আরও একবার জমে উঠেছে ‘বিগ বস ২০’। প্রথমদিন থেকেই শো ঘিরে একেবারে টানটান উত্তেজনা। প্রতিযোগীদের মধ্যে প্রতিনিয়ত কী ঘটে চলেছে বা আগামীতে কী ঘটার সম্ভবনা রয়েছে, এই মুহূর্তে এগুলোই দর্শকের ড্রইংরুমের আলোচিত টপিক। বিগ বসের ঘরে প্রবেশ করেই চর্চায় টেলি অভিনেত্রী মাহি ভিজ। ‘বিগ বস ২০’কে ‘ডিভোর্সি স্পেশাল’ বলে টিপ্পনি কেটে বিতর্কে অভিনেত্রী।
অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে মতপার্থক্যের কারণেই মাহিকে ঘিরে তুমুল আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বাদশাপত্নী ইশা রিখি ও মেরি কমের বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলার চেষ্টা করেন মাহি। কিন্তু, দুজনেই বিষয়টি এড়িয়ে গেলে মাহির বলে ওঠেন, ‘এই শো তো ডিভোর্সি স্পেশাল।’ এই মন্তব্যেই শোরগোল বিগ বসের ঘরে। সেই সঙ্গে দর্শকমহলেও চর্চার কেন্দ্রে মাহির মন্তব্য। তবে শোয়ের নাটকীয়তা চেটেপুটে উপভোগ করছে দর্শক।
আরও পড়ুন:
কেউ ব্যক্তিগত জীবনসংগ্রামের কথা তুলে ধরেছেন তো কেউ আবার জড়িয়ে পড়েছেন উত্তপ্ত বাকবিতণ্ডায়। এর মাঝেই আবার গড়ে উঠছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও। বিগ বসের ঘরের প্রতিযোগী কানিকা মাহিকে জিজ্ঞেস করেছিলেন, বর্তমানে তিনি তো সিঙ্গল? ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি অভিনেত্রী। পরে ইশার সঙ্গে কথা বলার সময় মাহি কোন বিষয়ে কথা বলতে স্বচ্ছন্দ তা জানতে চাওয়া হলে বলেন, গসিপ তাঁর প্রিয় টপিক।
এরপরই বেশ উচ্ছ্বাসের সঙ্গে বলেন, “কে কার সঙ্গে সম্পর্কে আছে সেটা আমাকে বলো। সেটে তিনজন ডিভোর্সি রয়েছে তুমি, আমি আর ওই বক্সার (মেরি কম)। আমাদের তো সেকেন্ড ইনিংস শুরু হয়ে গেছে। ডিভোর্সি স্পেশাল।” পর্বের পরবর্তী অংশে মেরি কমের বিবাহবিচ্ছেদ নিয়েও প্রশ্ন করেন মাহি। তবে এই বিষয়টি নিয়ে কথা বলতে স্পষ্টভাবে অস্বীকার করেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার।
পরিস্থিতি স্বাভাবিক করতে মাহি বলেন, প্রাক্তনের সম্পর্কে নেতিবাচক কথা বলতেই হবে এমন নয়। সম্পর্কে ভালো দিকও থাকতে পারে। এবার মেজাজ হারিয়ে ইশা মাহিকে পাল্টা প্রশ্ন করেন, তাঁরা যখন এই বিষয়টি নিয়ে কথা বলতে চাইছেন না তখন কেন এত জোর করছেন?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
