রাজ্য জুড়ে অ্যক্টিভ মোডে বর্ষা। রবিবার থেকেই শুরু হবে বৃষ্টির তাণ্ডব! আবহাওয়া দপ্তর বলছে, আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। কোন কোন জেলা এবার ভাসতে চলেছে?

দক্ষিণবঙ্গে রবিবার থেকেই শুরু হবে ভারী বৃষ্টি। এমনিতেই টানা বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চেনা অস্বস্তি নেই। দক্ষিণবঙ্গে একধাক্কায় কমেছে তাপমাত্রা। আপাতত তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

তবে তাপমাত্রা কমলেও বাতাসে আর্দ্রতা বেশি পরিমাণে থাকার কারণে দিনের বেলায় অস্বস্তিকর গরম বজায় থাকতে পারে কোথাও কোথাও। তবে পশ্চিমবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল এবং বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়। শনিবার ভোরে সেই ঘূর্ণাবর্তের কারণে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ ঘনায়। আগামী দু’-তিন ওই একই স্থানে নিম্নচাপটি অবস্থান করবে। আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপটি।

তার জেরে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের (৭-২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। উপকূলীয় এলাকায় ৪০-৫০ কিমি গতিবেগে এবং বাকি জেলায় ৩০-৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও আবহাওয়া বদলের সম্ভাবনা কম। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

অন্যদিকে এই সপ্তাহ থেকেই বদলে যাবে উত্তরবঙ্গের চিত্র। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার থেকে তুমুল বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। মঙ্গলবার রাত পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। ওপরের দিকের জেলাগুলিতে জারি রয়েছে সতর্কতা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *