লোকসভা থেকে সাসপেন্ড কল্য়াণ বন্দ্যোপাধ্যায়।Image Credit: PTI
নয়া দিল্লি: লোকসভা থেকে সাসপেন্ড তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড করা হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গোটা বাদল অধিবেশনের জন্য তাঁকে সাসপেন্ড করা হল। এনসিপিআই সাংসদ মিতালী বাগের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
জানা গিয়েছে, এনসিপিআই সাংসদ মিতালী বাগের সঙ্গে বচসা শুরু হয় তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সেই সময় বাপি হালদার সহ বাকি সাংসদরা এগিয়ে আসেন এবং তারাও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন। এর আগেই কাকলি ঘোষ দস্তিদার কল্যাণের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। আজও একই ঘটনা ঘটে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকেও অসম্মান করেছেন কল্যাণ, এমনটাই অভিযোগ। এই নিয়ে আজ এনসিপিআই সাংসদরা স্পিকারের কাছে অভিযোগ জানান।
আজ এনসিপিআই সাংসদরা লোকসভার স্পিকারের কাছে গিয়ে অভিযোগ জানান কল্যাণের বিরুদ্ধে। মহিলা সাংসদদের বিরুদ্ধে দুর্ব্যবহার করেন কল্যাণ, এমনটাই অভিযোগ করা হয়। এরপরই ভোটাভুটিতে সাসপেন্ড করা হয় কল্যাণকে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।
