রাজ্যে তৃণমূল কার্যত ধরাশায়ী। ১০০ আসনও ছুঁতে পারেনি ১৫ বছর ধরে শাসন ক্ষমতায় থাকা দল। এরই মধ্যে বিস্ফোরক স্বর্ণকমল সাহা। তাঁর প্রশ্ন, আইপ্যাক আদৌ দলের জন্য কাজ করেছে তো?
স্বর্ণকমল সাহা বলেন, “৭৪ জন বিধায়ককে যদি বাদ দেওয়া হয়, তাহলে তারা স্বাভাবিকভাবেই দলের জন্য কাজ করেনি।” ফলাফল সম্পর্কে তিনি বলেন, “ভাবতেই পারিনি এরকম রেজাল্ট হবে। আমি হতাশ। আমার খুব একটা ভাল লাগছে না। এটা কি দলের ভালোর জন্য করা হল, নাকি দলকে ড্যামেজ করার জন্য করা হয়েছে?”
প্রাক্তন বিধায়ক আরও বলেন, “আইপ্যাক আদৌ আমাদের দলের হয়ে কাজ করেছে তো? যদি অভিষেক আইপ্যাকের কথা বলে থাকেন, তাহলে ভুল করেছে। দলের মধ্যে আলোচনা করা উচিৎ ছিল।”
তবে দল নিয়ে আশঙ্কায় আছেন স্বর্ণকমল। তিনি বলেন, “দল দারুণ সঙ্কটে। কতজন মনোবল টিকিয়ে রাখতে পারে, সেটাই সবথেকে বড় প্রশ্ন।”
