নাম না করে রাষ্ট্রসংঘে ফের পাকিস্তানকে তুলোধোনা বিদেশমন্ত্রী এস জয়শংকরের। কড়া ভাষায় তিনি জানালেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বরাবর ভারত জিরো টলারেন্স নীতি নিয়েছে। এখন কেউ যদি নিজেদের না শোধরায় সেক্ষেত্রে নিজেকে রক্ষা করার অধিকার প্রয়োগ করবে ভারত। শুধু তাই নয়, যারা সন্ত্রাসবাদে মদত যোগাচ্ছে তাদের জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে উঠে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হন জয়শংকর। নাম না করে পাকিস্তানকে নিশানায় নিয়ে তিনি বলেন, “গতকালও যে দেশটি ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়েছে, তারা এই সমাবেশে দাঁড়িয়ে তথ্য বিকৃত করেছে। তারা সন্ত্রাসবাদকে স্বাভাবিক বলে চালানোর চেষ্টা করছে এবং এর পরিণতি এড়ানোর জন্য নানা যুক্তি দিচ্ছে। কিন্তু এই যুক্তি টিকবে না। ওরা যদি না শোধরায় তবে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব। সন্ত্রাসবাদের বিষয়ে আমাদের সর্বদাঁ জিরো টলারেন্স নীতি। সন্ত্রাসবাদ সর্বদা শান্তির জন্য একটি গুরুতর হুমকি।”

আরও পড়ুন:

এছাড়াও, প্রচ্ছন্নভাবে পাকিস্তানের দিকে আঙুল তুলে তিনি বলেন, “বন্ধুত্ব ও সদিচ্ছা সন্ত্রাসবাদের সঙ্গে সহাবস্থান করতে পারে না। এবং এ ধরনের চিন্তাভাবনার ওপর ভিত্তি করে করা যে কোনও চুক্তি স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ হবে। যারা সন্ত্রাসবাদ চালায়, সেই অপরাধীকেই নিজের ভুল শোধরাতে হবে।” এদিনের ভাষণে পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে আনেন বিদেশমন্ত্রী। বলেন, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ জন বেসামরিক নাগরিক, বেশিরভাগ পর্যটক, নিহত হওয়ার ঘটনার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল। এবং সেই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক সন্ত্রাসী পরিকাঠামো গুঁড়িয়ে দিয়েছিল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *