ওয়াশিংটন: আমেরিকার মাটিতে এবার বড়সড় শিল্প বিনিয়োগ করতে চলেছে ভারতের এসসার গ্রুপ (Essar Group)। বিনিয়োগ করা হচ্ছে মোট ১৮ বিলিয়ন ডলার। আর তার মধ্যে ১৫ বিলিয়ন ডলার খরচ করে তৈরি হবে আইওয়ার ইস্পাত কারখানা। বাকি অর্থের একটি অংশ মিনেসোটায় লৌহ আকরিক প্রকল্পের উন্নয়নে ব্যয় করা হবে। সোমবার হোয়াইট হাউসে এই প্রকল্পের ঘোষণা করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এই গ্রুপের মালিক রুইয়া পরিবারের সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন।

জানা যাচ্ছে, ২০৩০ সালের মধ্যে কারখানাটিতে উৎপাদন শুরু হতে পারে। পুরোপুরি তৈরি হয়ে গেলে বছরে প্রায় ১ কোটি টন ইস্পাত উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, আকরিক থেকে ইস্পাত তৈরির পুরো প্রক্রিয়াটিই আমেরিকার ভিতরে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় লৌহ আকরিক আসবে মিনেসোটায় মেসাবি মেটালিস (Mesabi Metallics)-খনি থেকে।

নতুন ইস্পাত কারখানায় প্রায় ১,৭৫০টি স্থায়ী কর্মসংস্থান তৈরি হতে পারে। এই কারখানায় উৎপাদিত ইস্পাত মার্কিন প্রতিরক্ষা শিল্প, গাড়ি ও ট্রাক নির্মাণ, জাহাজ তৈরি, গৃহস্থালির সরঞ্জাম, শক্তি ও পরিকাঠামো ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

প্রকল্পটির ঘোষণা করে ট্রাম্প বলেন, মেসাবি মেটালিস (Mesabi Metallics) যে কারখানা তৈরি করতে চলেছে,সেটিই হবে আমেরিকার ইতিহাসে বৃহত্তম ইস্পাত কারখানা। মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার ইস্পাত শিল্প ফের ঘুরে দাঁড়াচ্ছে।

গত বছর আমদানি করা ইস্পাতের উপর মার্কিন প্রশাসন ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। ট্রাম্পের বক্তব্য, এই শুল্কের কারণে বিদেশ থেকে পণ্য আমদানির বদলে আমেরিকার মাটিতেই কারখানা তৈরিতে সংস্থাগুলি উৎসাহিত হচ্ছে।

বস্তুত, ১৯৬৯ সালে ভারতে এই গ্রুপ তৈরি হয়। শশী রুইয়া ও রুবি রুইয়া মিলে তৈরি করেন। ভারতে গুজরাতের হাজিরায় এসারের বড় ইস্পাত কারখানা রয়েছে। পাশাপাশি দেশের অন্যতম বড় তেল শোধনাগারও রয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *