ভোটবঙ্গে স্ট্রংরুম নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বৃষ্টির মধ্যেই রাতের বেলা মমতার স্ট্রংরুমে যাওয়া, চার ঘণ্টা সেখানে থাকা, অন্যদিকে, কুণাল ঘোষ-শশী পাঁজার ধরনা…গোটা বিষয়টা নিয়ে নানারকম মন্তব্য উড়ে আসছে। রাজনীতিতে জোরদার সমালোচনা হচ্ছে। এই বিষয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “যতদিন পর্যন্ত তৃণমূলের দাপট ছিল ততদিন পর্যন্ত ওরা যা ইচ্ছে তাই করত। আমরা অভিযোগ করতাম। এখন হয়ে গেছে উল্টো। তৃণমূল কংগ্রেস হারছে এটা নিশ্চিত হয়ে গিয়েছে সেই জন্য নাটক করছে, স্টংরুমের রাজনীতি হেরে যাওয়ার মানসিকতা।”
