নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন নিয়ে বর্তমানে দেশজুড়ে ঝড়!জন্মলগ্ন থেকেই শিক্ষাব্যবস্থার দুর্নীতি, নিট প্রশ্নফাঁস, পরীক্ষায় ব্যাপক খরচ এবং সার্বিকভাবে দেশের পড়ুয়াদের প্রতি কেন্দ্রের দায়বদ্ধতার অভাব নিয়ে আন্দোলন করে চলেছে ‘ককরোচ জনতা পার্টি’। এমতাবস্থায় পড়ুয়াদের সমর্থনে সেলেবমহলের একাংশও সুর চড়িয়েছে। বাংলা সিনেইন্ডাস্ট্রির তারকারাও সেক্ষেত্রে ব্যতিক্রম নন। বৃহস্পতিবারই পড়ুয়াদের হয়ে ন্যায়বিচারের দাবি তোলেন জিৎ। তবে সংশ্লিষ্ট ইস্যুতে টুঁ শব্দটি না করায় সোশাল পাড়ায় জোর সমালোচনার শিকার হতে হয়েছিল টলিপাড়ার আরেক সুপারস্টারকে। শেষমেশ পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব।

“তরুণ প্রজন্ম যখন একজোট হয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরতে বাধ্য হয়, তখন তাদের সেই কণ্ঠস্বরকে সম্মান দিয়ে আন্তরিকতা, সহানুভূতির সঙ্গে শোনা উচিত।…”

আরও পড়ুন:

TMC MP Dev urges new govt. of BJP to remove ban culture from Tollywood
ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন সুপারস্টার সাংসদ দেব।

শুক্রবার বিক্ষোভরত পড়ুয়াদের হয়ে কলম ধরেন সুপারস্টার সাংসদ। দেবের মন্তব্য, “গত কয়েক দিন ধরেই দেশের অসংখ্য তরুণ শিক্ষার্থীর কণ্ঠস্বর শুনছি। যারা নিজেদের কথা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজপথে নেমে এসেছে। ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ। তাই তরুণ প্রজন্ম যখন একজোট হয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরতে বাধ্য হয়, তখন তাদের সেই কণ্ঠস্বরকে সম্মান দিয়ে আন্তরিকতা, সহানুভূতির সঙ্গে শোনা উচিত। ভারত সরকারের কাছে আমার আর্জি, তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। তাদের অভাব-অভিযোগ শোনেন এবং সমাধানের পথে হাঁটেন।”

“ভারতের সবচেয়ে বড় শক্তি তরুণ প্রজন্ম। তাই বিভেদ না বাড়িয়ে অর্থবহ আলোচনার মাধ্যমে বরং ইতিবাচক পরিবর্তনের পথে হেঁটে…” 

প্রসঙ্গত, দিল্লির যন্তর-মন্তরে দিন কুড়ির বেশি সময় ধরে চলা এই বিক্ষোভ নাটকীয় মোড় নেয় গত সোমবারের ‘সংসদ চলো’ অভিযানকে কেন্দ্র করে। বিক্ষোভকারী ‘আরশোলা’দের রুখতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস, জলকামান চালায় পুলিশ। রাজপথে পড়ুয়াদের এহেন ‘করুণ’ পরিস্থিতিতে দেশজুড়ে যখন পুলিশি ভূমিকা প্রশ্নের মুখে, তখন শান্তির বার্তা দেবের মুখে। অভিনেতার সংযোজন, “সকলের কাছে শান্তি, সংযম ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আবেদন জানাচ্ছি। ভারতের সবচেয়ে বড় শক্তি তরুণ প্রজন্ম। তাই বিভেদ না বাড়িয়ে অর্থবহ আলোচনার মাধ্যমে বরং ইতিবাচক পরিবর্তনের পথে হেঁটে দেশের তরুণ প্রজন্মের পাশে দাঁড়াই। জয় হিন্দ!”

ধর্মতলায় সিজেপি সমর্থকদের আন্দোলনে ধুন্ধুমার, নিজস্ব ছবি

দেব এইমুহূর্তে নতুন রিয়ালিটি শো ‘দাদাগিরি’র সঙ্গে আসন্ন ছবি ‘দেশু ৭’-এর শুটিং সমানতালে চালিয়ে যাচ্ছেন। পরিচালনা থেকে অভিনয় সবটাই সামলাচ্ছেন একা হাতে। সেকারণেই সম্ভবত ব্যস্ততার জেরে ছাত্র আন্দোলন নিয়ে মুখ খোলেননি। যার জেরে নেটভুবনের একাংশের কটাক্ষের শিকারও হতে হয় তাঁকে। এবার শেষমেশ মোদি সরকারের কাছে পড়ুয়াদের দাবিদাওয়া শোনার আর্জি জানালেন দেব।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *