তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিস পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিককে মহুয়া ‘ভোট চোর’ বলে কটাক্ষ করেন। ‘সব রকম বেআইনি কাজ’ করার অভিযোগ তোলেন। পাশাপাশি, ‘ইন্ডিয়া ইজ কামিং ফর ইউ নেক্সট’ এবং ‘বাঁচতে পারবেন না’–মন্তব্য করা হয়েছে বলে নোটিসে দাবি করা হয়েছে। লক্ষ লক্ষ বৈধ বাঙালি ভোটারকে বেআইনি ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য মুখ্যসচিবকে দায়ী করা হয়েছে বলেও অভিযোগ।
মুখ্যসচিব মনোজ আগরওয়ালের পক্ষ আইনজীবী রুচিরা মান্না চিঠি পাঠিয়েছেন মহুয়াকে। চিঠিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট দু’টি মুছে ফেলতে হবে। নিঃশর্তভাবে অভিযোগ প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য না করার লিখিত অঙ্গীকারও চাওয়া হয়েছে। দাবি পূরণ না হলে দেওয়ানি ও ফৌজদারি আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
ভোটারকে বেআইনি ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালকে দায়ী করা হয়েছে বলেও অভিযোগ। নোটিসে মনোজের বক্তব্য, ওই পোস্টগুলি তাঁর ব্যক্তিগত সততা। পেশাগত নিষ্ঠা, সরকারি দায়িত্ব পালনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে। মনোজের দাবি, তিনি কখনও ভোট চুরি, ভোটার তালিকায় কারচুপি কিংবা বেআইনিভাবে কোনও ভোটারের নাম বাদ দেওয়ার কাজে যুক্ত ছিলেন না। তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে তিনি নির্বাচন কমিশনের নির্দেশ ও নির্ধারিত আইনি কাঠামোর মধ্যেই দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
