তৃণমূলের পাপের বোঝা কাঁধে নেবে না পার্টি। তাই কোনও পরিস্থিতিতেই ত্রিস্তরের পঞ্চায়েত থেকে পুরসভা দখলে সমঝোতা করলে কড়া ব্যবস্থা নিতে পারবে জেলা নেতৃত্ব। দু’দিনের রাজ্য কমিটির বৈঠক থেকে জেলা নেতৃত্বকে খুল্লামখুল্লা ছাড়পত্র দিল সিপিএম। সেই সঙ্গে রাজ্য জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, শিক্ষা ও সংস্কৃতির ওপর আক্রমণ এবং এসআইআর বাতিলের দাবিতে এক মাসব্যাপী নাছোড় আন্দোলন গড়ে তোলার নির্দেশ দিল আলিমুদ্দিন।

২৮ ও ২৯ আগস্ট কল্যাণীতে হয় পার্টির বর্ধিত রাজ্য কমিটির বৈঠক। তার পর থেকে আড়াই মাসে পার্টি কতখানি এগিয়েছে তার পর্যালোচনায় দু’দিন ধরে বৈঠক করেন বঙ্গ সিপিএমের কমরেডকুলের নেতারা। বৈঠকের শুরুতেই সাংগাঠনিক রিপোর্ট পেশ করে পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সূত্রের খবর, নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দুই বাম প্রার্থীর ভরাডুবি হলেও বিরাট ব্যর্থতা হিসাবে দেখতে নারাজ পার্টি। ফল প্রত্যাশিত ছিল বলেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, বৈঠকে ব্যাখ্যা দিতে গিয়ে সেলিম জানান, পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশনের সহযোগিতায় শাসকদল ব্যাপক ভোট চুরি করেছে। এছাড়াও উপনির্বাচন বলে বহু পরিযায়ী শ্রমিক ভোট দিতে আসেনি। এই দুইয়ের মিলিত পরিস্থিতির সব সুবিধা ঘরে তুলেছে বিজেপি। এই ফলাফল কখনই বাস্তব চিত্র তুলে ধরে না।

আরও পড়ুন:

আবার শারদোৎসবে বইয়ের ওপর আক্রমণ সাধারণ মানুষ ভালভাবে নেয়নি। ফলে ভিন্ন মতাদর্শে বিশ্বাসী বা সাধারণ শিক্ষিত মানুষের সমর্থন পাওয়া গিয়েছে বলে সম্পাদকীয় রিপোর্টে উল্লেখ করা হয় বলে সূত্রের খবর। ১৫-২২ নভেম্বর ‘বাড়ি বাড়ি বুক স্টল কর্মসূচি’ হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। এই প্রসঙ্গে সেলিম বলেন, “আমরা সাফল্যের সঙ্গে এই হুমকি হামলার মোকাবিলা করে বুক স্টল করেছি। এবার সব থেকে বেশি স্টল হয়েছে এবং বই বিক্রি হয়েছে। অনেক বেশি সংখ্যায় মানুষ স্টলে এসেছেন। গণশক্তি-সহ পার্টির বিভিন্ন মুখপত্রের শারদ সংখ্যার বিক্রি এবার বেড়েছে। অনেকে ভেবেছিল সামাজিক মাধ্যমের জন্য ছাপা বইয়ের ওপর আগ্রহ কমে গিয়েছে। কিন্তু তা হয়নি। বুক স্টলে যাঁরা আসতে পারেননি তাঁদের কাছে নভেম্বর বিপ্লব বার্ষিকী পালনের অংশ হিসেবে পার্টিকর্মীরাই পৌঁছবেন বাড়ি বাড়ি বুক স্টল কর্মসূচিতে।”

পার্টিতে সদস্যপদ পুর্ননবীকরণের সময় এগিয়ে আসছে। সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। জানা গিয়েছে, পার্টিতে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ ও মহিলার সংখ্যা আরও বাড়াতে হবে বলে জেলা নেত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পার্টি কর্মীদের শিক্ষিত করে তুলতে পার্টি ক্লাস বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *