জয়পুরে হেনস্তার শিকার হয়েছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তাঁকে চড় মেরে আটক হয়েছিলেন দুই অভিযুক্ত। এবার তাঁরা জেল থেকে ছাড়া পেতেই সমর্থকরা উল্লসিত হয়ে স্লোগান তুললেন, ”ইনকিলাব জিন্দাবাদ।” পাশাপাশি স্লোগান উঠল ”ভারতমাতা কি জয়।” অভিযুক্তদের গলায় পরানো হল মালা।
গত কয়েক সপ্তাহে দেশের সবচেয়ে চর্চিত বিষয় ‘ককরোচ জনতা পার্টি’। খাতায়কলমে কোনও রাজনৈতিক দল না হলেও জনপ্রিয়তার নিরিখে দেশের বড় দলগুলিকে পিছনে ফেলে দিয়েছে এই ‘পার্টি’। সোমবার নিট কেলেঙ্কারি ও বেকারত্বের মতো দুই ইস্যু নিয়ে জয়পুরে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেন অভিজিৎ। শহিদ স্মারকে সকলে একত্রিত হলে আচমকাই সেখানে হাজির হন ওই দুই যুবক। অভিজিৎ সেখানে তখন সবে উপস্থিত হয়েছেন। তাঁকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন অনুরাগীরা। এই সময়ই দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে পরপর চড় মারতে থাকেন। ককরোচ পার্টির সমর্থকরা তাঁদের ধরেও ফেলেন। পুলিশে দেওয়ার আগে তাঁদের মারধরও করা হয় বলে শোনা যায়। পুলিশ পরে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে।
আরও পড়ুন:
Men who attacked CJP founder Abhijeet Dipke being welcomed with garland and slogans. pic.twitter.com/oRYjNtdqGD
— Piyush Rai (@Benarasiyaa) June 16, 2026
পরে অভিজিৎ সোশাল মিডিয়ায় জানান, এভাবে হামলা করে তাঁকে দমানো যাবে না। তিনি লেখেন, ‘বিক্ষোভস্থলে প্রবেশের সময় আমার উপরে হামলা চালানো হয়। যতবারই হামলা হোক না কেন, আমি কারও গায়ে হাত তুলব না। কাপুরুষরাই হিংস্রতার পথ বেছে নেয়।’ তিনি আরও লেখেন, ‘আপনারা আমাকে পাকিস্তানি বলুন, এখানে সমবেত মানুষদের পাকিস্তানি বলুন, এমনকী যেসব সাংবাদিক প্রশ্ন করেন তাঁদেরও পাকিস্তানি বলে আখ্যায়িত করতে পারেন। কিন্তু এতে আমরা ভীত হব না। আমরা তরুণদের জন্য আমাদের কণ্ঠস্বর তোলা অব্যাহত রাখব।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর

