কলকাতা: আজই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা। নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, ডুপ্লিকেট লোকদের ছেঁটে ফেলা হয়েছে। অ্যাকাউন্টসের অডিট হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণের সাহায্য করা হবে। ফর্ম পূরণের পর ভেরিফিকেশনের পর ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

বুধবার নবান্নের সভাঘরে প্রকল্পের সূচনা হয়। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “২৭ তারিখ থেকে আমরা ফর্ম দেওয়া শুরু করেছিলাম। আজ থেকে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করা শুরু করল সরকার। যাঁরা যাঁরা আবেদন করে দিয়েছেন, আজ থেকে ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে।”

তিনি স্পষ্ট করে দেন, প্রথমে বলা হয়েছিল, ফর্ম দেওয়া লাগবে না, ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করা হবে। কিন্তু পরে পর্যালোচনা করে দেখা গিয়েছে, হাজার হাজার, লক্ষ ভুয়ো নাম ঢুকে রয়েছে। সেগুলিকে পর্যালোচনার প্রয়োজন ছিল। সেই কারণেই নতুন ফর্ম দেওয়া হয়েছে।

গতকাল থেকেই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্মের ফল-আপ শুরু হয়েছে। বুধবার থেকে মহিলাদের অ্যাকাউন্টে যোজনার টাকা ঢুকবে। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ফর্ম আগের থেকেই দেওয়া শুরু হয়েছে। আজ অনলাইনে দেওয়া শুরু হয়েছে। ৩ জুন থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তবে, বারবার ১২ পাতার ফর্ম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই বিষয়ে অগ্নিমিত্রা বলেন,”এই যে বলছে এতগুলো ১২ পাতার ফর্ম। এগুলো ডেটার জন্য। ফর্ম ফিল-আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা কিন্তু নয়। কারণ আগামীদিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা দরকার।”

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৯ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্কিমের টাকা ঢুকবে। SIR র পরে দেখা গেল অনেক মানুষ এ দেশের নয়। তাই আমরা নতুন করে ফর্ম পূরণ করার সিদ্ধান্ত নিই। ১ লাখ ২১ হাজার সিএএ তে আবেদন করেছেন। আরও অনেকে অত‍্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এ দেশে এসেছেন। আরও মানুষ সিএএ র মাধ্যমে নাগরিকত্ব পাবেন। কিন্তু যাঁরা অবৈধ ভাবে এ দেশে ঢুকেছেন তাঁরা এই অন্নপূর্ণা যোজনা পাবেন না। ভারতীয় নাগরিকত্ব যাঁদের নেই তাঁরা পাবেন না। এই প্রক্রিয়া তিন মাস ধরে চলবে। যেমন যেমন ফর্ম পূরণ করে জমা পরবে, সেগুলো ভেরিফিকেশন করে তারপরই তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *