
অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কী করবেন?
আবেদন করেও টাকা না পেলে প্রথমে নিজের আবেদনের স্ট্যাটাস যাচাই করুন। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ এবং DBT পরিষেবা চালু রয়েছে কি না, তা দেখে নিন। এরপরও সমস্যা থাকলে রাজ্য সরকারের হেল্পলাইনে অভিযোগ জানাতে পারবেন।
- হেল্পলাইন নম্বর: ৮২৮২০৮২৮২০
- ই-মেল: asap@wb.gov.in
- ফোন করার সময়: সোমবার থেকে শনিবার, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা।
এ ছাড়াও ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন উপভোক্তারা।
