পুনে কাণ্ডে শিহরিত গোটা দেশ। প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে হবু স্বামীকে খাঁদের কিনারা থেকে ধাক্কা দিয়ে মৃত্যুমুখে ঠেলে দেন সিয়া গোয়েল। বছর কুড়ির যুবতীর এহেন ঘটনায় প্রতিনিয়ত উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশি জেরার মুখে নিজেই স্বীকার করেছেন কীভাবে খুনের ছক কষেছিলেন। ইতিমধ্যেই লোহাগড় দুর্গে গিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। সিয়া যখন পুলিশি হেফাজতে তখন ভারতে নারী সুরক্ষা আইনের অপব্যবহার না করার বার্তা গায়ক ও সুরকার আমাল মালিকের।

বহুল আলোচিত কেতন আগরওয়াল হত্যা মামলায় এক্স হ্যান্ডেলে কোন শঙ্কার কথা বললেন আমল? নারীদের সুরক্ষার জন্য যে শক্তিশালী আইন রয়েছে সেটা যেন কোনওভাবেই প্রকৃত দোষীকে আড়াল না করে। সেই আইন যেন অপব্যবহার করে বিচারব্যবস্থাকে প্রভাবিত না করা হয়।

আরও পড়ুন:

এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টে আমাল নারীদের উদ্দেশে দীর্ঘ বার্তা শেয়ার করেছেন। সাম্প্রতিক পুনে হত্যাকাণ্ড নিয়ে আমলের মত, ‘প্রিয় নারীরা! প্রজন্মের পর প্রজন্ম তোমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সেটা অবশ্যই পুরুষতান্ত্রিক সমাজের জন্যই। তার জন্য আমি দুঃখিত। আমি তোমাদের ক্ষোভ এবং নিজেদের অধিকার রক্ষার লড়াইকে সমর্থন করি। তবে সেই ক্ষোভ যেন শুধুমাত্র সেই মানুষগুলোর বিরুদ্ধে থাকে যারা নারীদের দমিয়ে রাখতে চায়। নিজের সম্পত্তি মনে করে বা গৃহপালিত প্রাণীর মতো ব্যবহার করতে চায় কিংবা কী পরবে বা কীভাবে থাকবে সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করে।’

Pune Siya Goyal reportedly had rehearsal on Ketan Agarwal murder
জেরায় সিয়া জানিয়েছেন, রীতিমতো রিসার্চ করেছিলেন তিনি

মতামত প্রকাশ করতে গিয়ে সুরকার-গায়কের সংযোজন, ‘সবকিছুকেই টক্সিক বলে দাগিয়ে দেওয়া এবং নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কারণেই আমরা প্রকৃত বিপদের লক্ষণগুলো দেখতে পাই না। শারীরিক নির্যাতন যে পক্ষ থেকেই হোক সেটা টক্সিক। আবেগের বদলে অর্থের পেছনে ছোটা টক্সিক। শুধুমাত্র সোশাল মিডিয়ায় দেখানোর জন্য বিয়ে করা টক্সিক। কাউকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেওয়াও টক্সিক।’ পুরুষজাতির সমর্থনে মত, ‘পুরুষরা আসলে শান্তি ছাড়া আর কী চায়? যৌনতা সর্বত্রই রয়েছে। অথচ বিয়ে বা প্রপোজালের সময় অনেকেরই চাহিদার তালিকা শেষ হয় না।’

তাঁর প্রশ্ন, ‘তোমরা ইনস্টাগ্রামের জন্য বিয়ে করতে চাও নাকি সত্যিকারের দাম্পত্য জীবন চাও? লোনাভালায় সাধারণ হানিমুন যথেষ্ট নয়? নাকি মনে হয়, সে যদি সত্যিই ভালোবাসে, তবে আমাকে বিদেশে নিয়ে যাবে? ভালো জীবন সবাই চায় কিন্তু সত্যিকারের ভালোবাসা শুধুই মালদ্বীপের কোনও দ্বীপে গিয়েই আলাদাভাবে অনুভূত হয়?’

কেতন আগরওয়ালকে স্মরণ করে তিনি লেখেন, ‘এই মানুষটি এমন পরিণতির যোগ্য ছিল না। তাঁর হাসি আর চোখের দিকে তাকান। বিয়ে নিয়ে সে কতটা আনন্দিত ছিল। কেতন আগরওয়ালকে খুবই সরল ও আন্তরিক মনে হচ্ছিল।’

People are killing engaged partners, love is sacrificed
পুনের ব্যবসায়ী কেতন বিশাল আগরওয়াল ও তাঁর হবু স্ত্রী।

পরিকল্পিত খুন প্রসঙ্গে বলেছেন, ‘তাকে হত্যার জন্য যে পরিমাণ পরিকল্পনা করা হয়েছে তার অল্প অংশের সাহস দেখিয়েও বলা যেতআমার মন অন্য কারও জন্য। আমি অন্য একজনকে ভালোবাসি। এরপরও যদি সে বিষয়টি না মানত তাহলে পরিবারকে জানানো যেত। একজন শিক্ষিত ও স্বনির্ভর নারীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে কোথাও যেতে কেউ বাধ্য করতে পারে না।’

ভারতের আইন প্রসঙ্গে তিনি লেখেন, ‘ভারতে নারীদের সুরক্ষায় আইন পুরুষদের তুলনায় অনেক বেশি শক্তিশালী। কিন্তু সেই আইনকে অপব্যবহার বা নিজের সুবিধামতো ব্যবহার করা উচিত নয়। অন্য একজন পুরুষের বিরুদ্ধে এভাবে পরিকল্পিত অপরাধ কেবল দুর্বল মানসিকতার মানুষই করতে পারে। নিজেদের সুখী ভবিষ্যতের জন্য কারও সন্তানের জীবন কেড়ে নেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে তারা। একটি জীবন শেষ হয়ে গেছে, দুটি পরিবার ভেঙে চুরমার হয়ে গেছে। এরা সত্যিই ভয়ঙ্কর।’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *