112
Image Credit : Getty
মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হয়ে উঠতে পারে দেবীপক্ষের প্রথম সোমবার
মেষ রাশির দিন কেমন যাবে?
দেবীপক্ষের প্রথম সোমবার মেষ রাশির জাতকদের জীবনে প্রেমের বন্ধন দৃঢ় হতে পারে। সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের উন্নতির আশা রয়েছে। গুরুত্বপূর্ণ কাজে বাধা দূর হতে পারে। পেশার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দেওয়ার সুযোগ পাওয়া যেতে পারে।

212
Image Credit : Asianet News
সোমবার বৃষ রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে উঠতে পারে
বৃষ রাশির কর্মক্ষেত্র শুভ
সোমবার বৃষ রাশির জাতকদের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। অযথা খরচ করা উচিত নয়। প্রেমের ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সমস্যা মিটিয়ে নেওয়া উচিত। স্বাস্থ্যের ক্ষেত্রে সামান্য সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দেওয়ার সুযোগ পাওয়া যাবে।
312
Image Credit : Asianet News
সোমবার মিথুন রাশির জাতকরা পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করতে পারেন
মিথুন রাশির জাতকদের উন্নতি
সোমবার মিথুন রাশির জাতকরা ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বা পুরনো বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসতে পারেন। নতুন ব্যবসায়িক চুক্তিও হতে পারে। পেশাদার জীবনে উন্নতির আশা আছে। তবে স্বাস্থ্যের সমস্যা হতে পারে। তাই সতর্ক থাকা উচিত।
412
Image Credit : Pinterest
দেবীপক্ষের প্রথম সোমবার কর্কট রাশির জাতকরা কোনও ভালো খবর পেতে পারেন
কর্কট রাশির জাতকদের জন্য সুখবর
সোমবার কর্কট রাশির জাতকদের জন্য শুভ দিন হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকার আশা রয়েছে। ব্যবসা সংক্রান্ত কারণে ভ্রমণে করতে হতে পারে। কোনও ভালো খবর আসতে পারে।
512
Image Credit : Getty
পুজোর আগে শেষ সোমবার সিংহ রাশির জাতকদের আর্থিক উন্নতি হওয়ার আশা রয়েছে
সিংহ রাশির জাতকদের আর্থিক লাভ
সোমবার সিংহ রাশির জাতকদের ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে সুখ-শান্তি বজায় থাকবে। এদিন আর্থিক লাভ হতে পারে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
612
Image Credit : Getty
সোমবার প্রেমের ক্ষেত্রে কন্যা রাশির জাতকদের দিন অত্যন্ত শুভ হতে পারে
কন্যা রাশির জাতকদের প্রেম
সোমবার কন্যা রাশির জাতকরা সারাদিন আনন্দে কাটাতে পারেন। প্রেমের জন্য এই দিন অত্যন্ত শুভ হতে পারে। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। সবমিলিয়ে দিন ভালো কাটবে।
712
Image Credit : Pinterest
সোমবার পড়াশোনার ক্ষেত্রে তুলা রাশির জাতকদের জন্য দিন শুভ হতে পারে
তুলা রাশির জাতকদের শিক্ষায় উন্নতি
সোমবার তুলা রাশির জাতক পড়ুয়াদের জন্য দিন অত্যন্ত শুভ হতে পারে। পেশাগত ক্ষেত্রেও যে কোনও পরিস্থিতি সামাল দিতে পারবেন। আর্থিক পরিস্থিতিও ভালো থাকবে। ফলে সবদিক থেকেই সুবিধা হবে।
812
Image Credit : Asianet News
সোমবার বৃশ্চিক রাশির জাতকরা নতুন কোনও বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন
বৃশ্চিক রাশির জাতকদের নতুন বিনিয়োগ
সোমবার বৃশ্চিক রাশির জাতকরা পেশাগত ক্ষেত্রে যে কোনও কঠিন পরিস্থিতি সহজেই মোকাবিলা করতে পারেন। এদিন কোনও বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এদিন স্বাস্থ্যের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তবে আয়-ব্যয়ের ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলতে হবে।
912
Image Credit : Asianet News
সোমবার ধনু রাশির জাতকদের বিবাহিত জীবনে সুখ-শান্তি বজায় থাকতে পারে
বিবাহিত জীবন সুখের
সোমবার ধনু রাশির জাতকদের দিন অত্যন্ত শুভ হতে পারে। যে কোনও কাজেই সাফল্য আসতে পারে। বিবাহিত ব্যক্তিদের জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে।
1012
Image Credit : Asianet News
সোমবার মকর রাশির জাতকদের বিশেষ কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে
মকর রাশির জাতকদের দিন শুভ
সোমবার মকর রাশির জাতকদের কোনও বন্ধু এমন কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করিয়ে দিতে পারেন, যার ফলে সুন্দর অনুভূতি হবে। পেশাগত ক্ষেত্রে সাফল্য আসতে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে।
1112
Image Credit : Asianet News
সোমবার কুম্ভ রাশির জাতকদের অর্থপ্রাপ্তির আশা রয়েছে, ফলে দিন শুভ হবে
অর্থপ্রাপ্তির সম্ভাবনা
সোমবার কুম্ভ রাশির জাতকরা যে কোনও উৎস থেকে অর্থ পেতে পারেন। পেশাগত ক্ষেত্রে নতুন কোনও সুযোগ আসতে পারে। ফলে আর্থিক অবস্থার উন্নতির আশা রয়েছে। পরিশ্রম করলে উন্নতি হবে। তাই চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।
1212
Image Credit : Pinterest
সোমবার মীন রাশির জাতকদের প্রেমের ক্ষেত্রে উষ্ণ সম্পর্ক বজায় থাকবে
প্রেম জীবনে উষ্ণতা
সোমবার মীন রাশির জাতকদের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় থাকবে। দুষ্টু-মিষ্টি কথা হতে পারে। এদিন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সময় কাটাতে পারেন। পেশাগত ক্ষেত্রে নিজের দক্ষতার পরিচয় দেওয়ার সুযোগ পেলে তা ছাড়া উচিত নয়।
দাবিত্যাগ
এই নিবন্ধের তথ্য ধর্মগ্রন্থ, পণ্ডিত এবং জ্যোতিষীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কেবল আপনাদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। ব্যবহারকারীদের এই তথ্য শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে বিবেচনা করা উচিত।
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
