শিশু নিপীড়নের প্রতীকী ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ‘অপরাধীকে শাস্তি দেয়া এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা বেশি জরুরি’

ঢাকার পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার ঘটনাটি যেমন নাড়া দিয়েছে পুরো বাংলাদেশকে, তেমনি গত একমাসে আরো অন্তত তিনটি শিশু এ ধরনের ঘটনার শিকার হয়েছে।

এই শিশুদের প্রত্যেকেরই বয়স চার থেকে দশ বছরের মধ্যে।

গত ছয়ই মে থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিশুরা এমন নৃশংসতার শিকার হয়েছে।

গত ১৪ ই মে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর লামিয়া আক্তার নামে চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার নবম শ্রেনির শিক্ষার্থী মুরশালিন জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *